Posts

Showing posts from August, 2023

Is Neeraj Chopra the best athlete of India has ever produced ? / জ্যাভেলিন থ্রো-তে স্বর্ণপদক। তাহলে কী নীরজ চোপড়াই ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট !?

Image
World Athletics Championships-এ ইতিহাস সৃষ্টি করল নীরজ চোপড়া। গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত উনবিংশ-তম টুর্নামেন্টে পুরুষদের 'জ্যাভেলিন থ্রো' খেলাতে সোনা জেতেন নীরজ চোপড়া। এই টুর্নামেন্টে নীরজ ছিল প্রথম থেকেই সোনা জেতার অন্যতম দাবিদার। গত শুক্রবার কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল রাউন্ডে ওঠে নীরজ। নীরজ ছাড়াও বাকি এগারোজন প্রতিযোগীর মধ্যে আরো দুজন ছিলেন ভারতীয়। তারা হলেন ডি.পি. মনু এবং কিশোর জেনা। 📛 এদিন ফাইনালে প্রথম রাউন্ডে নীরজের করা থ্রো-টি বাতিল হয়। এগিয়ে যান ফিনল্যান্ডের ওলিভার হেল্যান্ডার। চেক্ প্রজাতন্ত্র, জার্মানি আর মিশরের প্রতিযোগীরা খুব ভালো থ্রো করে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসেই সব ছবি বদলে যায়। নীরজ থ্রো করেন ৮৮.১৭মি.। এছাড়া জার্মানি ও চেক্ প্রজাতন্ত্রের প্রতিযোগীরাও ভালো থ্রো করেন। কিন্তু নীরজকে টপকাতে পারেননি।  📛 ফাইনাল মোট ছয় রাউন্ডে হয়। এরপর যদিও আরও চারবার নীরজ সুযোগ পেয়েছিল নিজের ছোঁড়া দূরত্বকে টপকে যাওয়ার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ছোঁড়া দূরত্বই সবচেয়ে সেরা রয়ে যায়। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন পঞ্চম রাউন্ডে। ওই রাউন্ডে তা...

কী করে কলকাতা হল - পূর্ণেন্দু পত্রী

Image
বইয়ের নাম : কী করে কলকাতা হল লে খক : পূর্ণেন্দু পত্রী বর্তমানে মূল যে  বইয়ের অংশ :   কলকাতা সমগ্র ১ প্রকাশনী : দেজ্ পাবলিশিং মুদ্রিত মূল্য : ৫০০/- 📌পূর্ণেন্দু পত্রীর জন্ম হয় হাওড়ার শ্যামপুরে। তিনি ছিলেন একধারে কবি, সুলেখক, অঙ্কনশিল্পী, চিত্র পরিচালক। প্রধানত কবিতা আর বিভিন্ন গল্পের জন্য তিনি আজও বিখ্যাত। তার কলকাতা সংক্রান্ত প্রবন্ধগুলি অসামান্য। এগুলি কেবল লেখাই নয়, এক একটা জীবন্ত দলিল। 🔆লে খক পূর্ণেন্দু পত্রী  রচিত 'কী করে কলকাতা হল' প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালে। এই বইটি আসলে ছোটদের জন্য লেখা, বর্তমানে আউট অফ প্রিন্ট। সম্পূর্ন বইটিকে দেজ্ থেকে প্রকাশিত  কলকাতা সমগ্র এর প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবি : গুগল থেকে সংগৃহীত   📛 প্রথমেই যেহেতু বললাম যে এই বইটা ছোটদের জন্য লেখা, তাই এখানে কোনো বিষয়ের উপর সম্পূর্ণ ডিটেইলস্ তথ্য নেই। কিন্তু কলকাতার জন্মের সব কথাই লেখা হয়েছে এবং সব বিষয়কেই ছুঁয়ে গেছেন লেখক। ১৪৯৮ সালে ভারতের কালিকট বন্দরে ভাস্কো ডা গামার আগমনকাল থেকে শুরু করেছেন লেখক। সেখান থেকে পর্তুগীজরা কীভাবে দক্ষিণ ভারত আর তারপর বঙ্গদেশে এসে ছড়িয...

Nikhoj / নিখোঁজ (Part 1) (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ - Hoichoi)

Image
ওয়েবসিরিজ : নিখোঁজ  পরিচালনা : অয়ন চক্রবর্তী  স্ট্রিমিং প্ল্যাটফর্ম : হইচই (HOICHOI) সিজন : ১ (এপিসোড ১-৬) হইচইতে সম্প্রতি রিলিজ করেছে 'নিখোঁজ' নামের ওয়েবসিরিজটি। এটা প্রথম পর্ব অর্থাৎ, এই সিজনে গল্প শেষ হয়নি। পরবর্তীতে আরও একটি বা একাধিক পর্ব আসতে চলেছে। সিরিজের নাম থেকে বোঝাই যাচ্ছে যে কেউ বা কিছু এখানে হারিয়ে গেছে আর তাকে খুঁজে বের করাই হল সিরিজের মূল প্রেক্ষাপট। এইরকম বিষয়ের উপর একটি চলচ্চিত্র এর আগে দেখেছিলাম। চলচ্চিত্রটির নাম ছিল 'খোঁজ'। যদিও সেখানে গল্পের গঠন এবং শেষ অংশটা ছিল একটু অন্যরকম। এই ওয়েবসিরিজটির ক্ষেত্রে নিখোঁজ হওয়া ব্যক্তির খোঁজ পাওয়া যায় কিনা সেটাই দেখা যাক বরং…😅 🔰 গল্পটি একটি মেয়ের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে। ঘটনাচক্রে সেই মেয়েটি যার নাম দিতি, ডেপুটি কমিশনার অব পুলিশের মেয়ে। ঘটনার তদন্ত করতে নেমে সামনে আসে যে, যেই রাত্রে মেয়েটি হারিয়ে যায় সেই রাতে সে কয়েকজন বন্ধু ও শিক্ষিকা এবং পরিচিতদের সাথে পার্টি করছিল। পার্টি থেকে অফিসের বসের সাথে এক গাড়িতে করে ফেরার পথে মেয়েটি নিখোঁজ হয় এবং সেই বসকে গোলপার্কের রাস্তার মাঝখানে এ...

Abar Proloy / আবার প্রলয় (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ - Zee5)

Image
কবি বলেছেন, "মেলাবেন তিনি মেলাবেন" আমি "ম" বলি না, "ক" বলি… "কেলাবেন তিনি কেলাবেন" - অনিমেষ দত্ত, স্পেশাল ব্রাঞ্চ                        প্রলয় ফিরেছে। নতুন ওয়েবসিরিজ হিসাবে 'আবার প্রলয়' রিলিজ করেছে Zee5 এর প্ল্যাটফর্মে। আবার ফিরেছেন অনিমেষ দত্ত। 📛 রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার ফিরে এসেছে প্রলয়। রাজ চক্রবর্তীকে জেরক্স মেশিন হিসাবে ট্রল করা হলেও ওর পরিচালিত সিনেমা যে ফুল প্যাকেজ এন্টারটেইনমেন্ট তাতে কোনো সন্দেহ নেই। ওয়েবসিরিজের জগতেও তাই অনিমেষ দত্তের সাথে হাতেখড়ি হল ফুল ক্যাওড়া মস্তি দিয়ে। 🔰  সুন্দরবনের একপ্রান্ত থেকে হামেশাই হয়ে চলেছে ছোটো ছোটো মেয়েদের কিডন্যাপ করে বিদেশে পাচার। এই পাচার রোখার কাজে পাঠানো হয় স্পেশাল ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তকে। কাজ দুটো; এক, পাচার বন্ধ করা আর দুই, পাচারের সাথে যুক্ত ক্রিমিনালগুলোকে ধরা। বেরিয়ে পড়েন অনিমেষ আর যাত্রার শুরু থেকেই জড়িয়ে পড়েন এই কেসের সাথে। এই পাচারের পিছনে আসল গল্প কী, কে এই মাস্টারমাইন্ড, কীভাবে চলে অপারেশন আর কতদিন ধরেই বা চলে এই নিয়েই ফুল এন্টারটেইন...

Jaatishawr / জাতিস্মর (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ - Hoichoi)

Image
ওয়েবসিরিজ : জাতিস্মর  পরিচালনা : সানি ঘোষ রে স্ট্রিমিং প্ল্যাটফর্ম : হইচই (HOICHOI) সিজন : ১ (পর্ব - ১-৭) 📛 'জাতিস্মর' শব্দটা শুনলেই প্রথমে কী মাথায় আসে? আমার তো 'সোনার কেল্লা'র মুকুলের কথা মনে পড়ে যায়। একটা ছেলে তার আগের জন্মে কী ঘটনা ঘটেছিল তার অনেক কিছুর স্মৃতি নিয়ে আবার জন্মেছে। সে ছবি আঁকে, কথা বলে। এই সেই সিনেমা যা চলচ্চিত্র জগতে ময়দানে ফেলুদাকে প্রতিষ্ঠিত করার প্রথম ধাপ। 🔰 জাতিস্মর বলতে এমনিতে কী বোঝায়!? যার প্রধানত পূর্বজন্মের কথা যার মনে থাকে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এই লক্ষণ দেখা যায়। এরা এমন অনেক কিছুই বলে থাকে যে সম্পর্কে তাদের এই জন্মে অভিজ্ঞতা হয়নি। 🔰 হইচইতে আসা 'জাতিস্মর' ওয়েবসিরিজটিও এই ঘটনার উপর বেস করেই তৈরি হয়েছে। গল্পে মূল চরিত্রে আছে একটি মেয়ে রূপকথা। রূপকথা তার কাজের জন্য একটি গ্রামে আসে কিছু ছবি তুলতে, সেখানে এক বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘটনাচক্রে দেখা যায় সেটি তার প্রেমিকেরই দেশের বাড়ি। তারাই ওকে উদ্ধার করে বাড়ির মধ্যে নিয়ে যায়। 🔰 এরপরেই নতুন ঘটনার শুরু। বাড়ির বিভিন্ন কোনায় কোনায় কী ছিল তা রূ...

বঙ্গঁ-রসনা (চন্দননগর) (Bongo Rosona)

Image
চন্দননগরে বেড়াতে তো গেলাম, এবার খাওয়া-দাওয়ার ব্যবস্থাও তো দরকার। আগেরবার যখন গিয়েছিলাম, 'ভূতের রাজা দিল বর'-এ খেয়েছিলাম। এবারে ঠিক করেছিলাম অন্য কোথাও যাব, একান্তই যদি না পাই তবে আবার ভূতের রাজা তো আছেই। গঙ্গার উপর নির্মিত নতুন রেস্টুরেন্ট জলশ্রীর কথাও শুনেছি। এই নিয়েই ভাবছিলাম। চন্দননগর স্টেশন থেকে নেমে যাত্রাপথ শুরু করতেই একটু বাদে চোখে পড়ে যায় বঙ্গঁ-রসনার। গুগলে রিভিউ আর টোটোকাকার থেকে পরামর্শ নিয়ে বঙ্গঁ-রসনাতেই ভুঁড়িভোজ সাড়ার পরিকল্পনা করা হল। কেমন হল অভিজ্ঞতা সেইটাই এখানে বিস্তারিত বলার চেষ্টা করলাম….😃 📌 কীভাবে যাবেন? চন্দননগর স্টেশন থেকে রাসবিহারী রোড ধরে মিনিট দশেকের হাঁটা পথ। টোটোও নিতে পারেন। ভাড়া দশ টাকা। 📌 গুগল ম্যাপ লোকেশন লিংক 👉 https://maps.app.goo.gl/M5Tp7BAsMQLzsDQX7 🔰 চন্দননগর স্টেশন থেকে রাসবিহারী রোড ধরে টোটো করে গেলাম আমাদের প্রথম গন্তব্য চার্চ রোডের পাশেই অভিনন্দন। এই টোটো করে যাওয়ার সময়ই আমার চোখে পড়ে যায় আমাদের দুপুরের ভুঁড়িভোজের ঠিকানা, বঙ্গঁ-রসনা। নন্দদুলাল জিউর মন্দির দেখার পর আমরা চারজনে চললাম সেই বঙ্গঁ-রসনাতেই। এর আ...

চন্দননগরে চড়ুইভাতি নাকি ফরাসডাঙায় ফূর্তি !!! (Chandannagar)

Image
একদিনের ট্যুরে ঘুরে এলাম চন্দননগর। আমি, অপূর্বদা, সৌমেন আর অর্ণব এই চারজনে মিলে বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ এবং ফলাফল প্রকাশিত, কোথাও যাওয়ার কথা অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল। আর তাই চন্দননগর থেকেই ঘুরে এলাম সবাই মিলে। আমি এর আগে একবার এসেছি যদিও, তবে বাকি তিনজনেরই প্রথমবার। তবে আগে আসলেও এবারে আরও কয়েকটা নতুন জায়গা দেখলাম যা আমারও আগে দেখা হয়নি। তাছাড়া চন্দননগর মতো জায়গায় একাধিকবার গেলেও মনে হয় যেন আবার যেন ঘুরে আসি। স্ট্র্যান্ড রোডে গঙ্গার পার বরাবর হাঁটতে হাঁটতে যে অসাধারণ অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ সম্ভব নয়। 🔰 আমরা সোদপুর থেকে পানিহাটি ঘাটে লঞ্চ ধরে কোন্নগর হয়ে গেলাম। আমার বন্ধুদের হাওড়া দিয়ে যাওয়ার কথা থাকলেও, লঞ্চে করে আমি যাব শুনে নিজেদের আর  ধরে রাখতে পারেনি। তাই এই পথেই তারা যেতে ইচ্ছাপ্রকাশ করে। আর গঙ্গার উপর দিয়ে লঞ্চে যাওয়ার যে সুন্দর অনুভূতি তা আর বলার অপেক্ষা রাখে না। জলের ঢেউ, ঠাণ্ডা বাতাস সবই যেন এদিন ছিল ভরপুর। 👉 এরপর কোন্নগর ঘাট থেকে একটা টোটো নিয়ে কোন্নগর স্টেশন আর সেখান থেকে ট্রেনে করে কয়েকটা স্টেশন পরেই চন্দননগর।  🔰 চন্দননগর স্টে...