রয়্যাল ইণ্ডিয়ান হোটেল (Royal Indian Hotel)
কলকাতার বিভিন্ন প্রসিদ্ধ ও নামকরা জায়গার বিভিন্ন খাবার খেয়ে দেখার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা এখনও রয়েছে বহাল তবিয়তেই। তাতেই নতুন সংযোজন রয়্যাল ইণ্ডিয়ান হোটেল। রয়্যাল এর বিরিয়ানির গল্প সেই ছোট থেকে শুনে আসছি। অবশেষে যাওয়া আর খাওয়া দুটোই হল। তারই গল্প এখানে তুলে ধরলাম.... 🔆 কীভাবে যাওয়া যাবে ? মহাত্মা গান্ধী রোড যেখানে চিৎপুর রোডের সাথে মিশছে সেই সংযোগস্থল থেকে বামদিকে চিৎপুর রোডের উপরেই ডান-হাতে কয়েক-পা হাঁটাপথ মাত্র। এছাড়া মেছুয়া বাজারের দিক থেকে আসলে বাজার টপকে চিৎপুর রোডে মিশলে সেখান থেকে বাঁদিকে তিন মিনিটের হাঁটা পথ। ⛔ গুগল ম্যাপ লোকেশন লিংক - 👉 https://maps.app.goo.gl/TCu15M2wymYiErjW8 🔰 রয়্যাল ইণ্ডিয়ান হোটেলের নীচের তলায় এসি নেই। পাশেই উপরে উঠে যাওয়ার সরু সিঁড়ি রয়েছে। সেখান দিয়ে উপরে উঠে বাঁহাতে বাতানুকুল রেস্টুরেন্ট। আমরা ছিলাম চারজন। গিয়ে বসলাম এক সোফা কাম চেয়ার বিশিষ্ট টেবিলে। 🔰 এখানকার বিরিয়ানির নাম অনেক শুনেছি, সুতরাং সেটা তো চেখে দেখতেই হবে। এছাড়া এদের মটন চাপ-টিও বেশ প্রসিদ্ধ। আমরা বিভিন্ন রকমের পদ নিয়েছিলাম যাত...