Posts

Showing posts from February, 2024

বাঘাযতীন (Baghajatin)

Image
বাঘাযতীন "এত রক্ত ছিল মোর শরীরে? ভাগ্যক্রমে, প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে।।"   উপরের এই কথাগুলি বলে গেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার একদম শেষ সময়ে। অনেকই হয়তো এই কথাগুলোর সাথে পরিচিত। আবার অনেকেরই হয়তো জানা নেই বিষয়টা। বাংলার বীর সন্তানদের কথা স্মরণ করে তাদেরকে জনগণের মধ্যে তুলে ধরার যে প্রয়াস শুরু করেছেন বিভিন্ন চলচ্চিত্র প্রযোজক এবং নির্মাতারা তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। চলচ্চিত্র একটা মাধ্যম। এই মাধ্যমে যেমন জনগণের মধ্যে কিছু বার্তা পৌঁছানো যায় আবার এই মাধ্যমেই তুলে ধরা যায় কারোর জীবনকথা কিংবা তার কার্যকলাপ।   এবারের দুর্গাপুজোতে রিলিজ করেছে বিভিন্ন সিনেমা। তারমধ্যে অন্যতম হল বাঘাযতীন। এই সিনেমার একটা আলাদা উত্তেজনা অনেক আগে থেকেই ছিল। এর মূলত দুটি কারণ। প্রথমটি অবশ্যই মুখ্য চরিত্রের অভিনেতা দেব তথা দীপক অধিকারী। বর্তমান সময়ে যে কয়েকটি ভালো ভালো আর্ট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন, তাতে তার থেকে দর্শকদের এক্সপেক্টটেশন ভালোই। আর দ্বিতীয় হল বাঘাযতীন, যাকে নিয়ে এই গল্প; বাংলার অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ...