Posts

Showing posts from April, 2023

দার্জিলিং জমজমাট (ফেলুদার গোয়েন্দাগিরি) (২০২২) (বাংলা ওয়েবসিরিজ)

Image
#ওয়েবসিরিজ : ফেলুদার গোয়েন্দাগিরি (সিজন ১) #গল্প : দার্জিলিং জমজমাট  #পরিচালক : সৃজিত মুখার্জী #স্ট্রিমিং_প্ল্যাটফর্ম : হইচই               গরমটা মারাত্মক পরেছে। এইসময় একটু ঠাণ্ডা আবহাওয়া হলে মন্দ কী!? আর সেটা যদি ফেলুদার সাথে দার্জিলিং গিয়ে জমজমাট কাণ্ডকারখানার সাক্ষী থাকা যায় তবে তো সোনায় সোহাগা!!! তাই হয়তো গতকাল বৃষ্টি হয়ে আবহাওয়া একটু বদলে গেল... 🔶️ ️গল্পের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে পরিচালক মহাশয় একটু কয়েকটা সংলাপ ঢুকিয়েছেন। গল্পের খাতিরে সেগুলো ভালোই লেগেছে। একটু অন্য স্বাদ এসেছে। আসলে চলচ্চিত্র যখন কোনো গল্প থেকে হয় সেটা পুরো গল্প অনুযায়ী পরপর সাজিয়ে গেলে তো চলে না.... চলচ্চিত্রের দরুণ কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতে হয়। কিছু বলার কথা একটু বদলাতে হয়। পুরো গল্পটাই যদি দেখতে বা শুনতে হয় তাহলে তো মির্চি বাংলাও আছে তাই না!! পাঠক আর দর্শকের মধ্যে একটা ফারাক থাকে। দুজনকেই একই জিনিস গেলালে চলে না। সৃজিতবাবু সেটা বোঝেন, আর বোঝেন বলেই তার নিজের কিছু ছাপ রেখেছেন। বেশ ভালো লেগেছে।  🔷️ গল্পে হয়তো অনেকে শ্যুটিং...

Mukherjee's Restaurant (শ্রীরামপুর)

Image
শ্রীরামপুরের বেড়াতে এসে আমরা যেখানে খেতে গেলাম সেটা হল নবনির্মিত মুখার্জ্জী রেস্টুরেন্ট (Mukherjee's Restaurant)। খুব বেশিদিন তৈরি হয়নি এই রেস্টুরেন্ট। বিশাল জায়গা নিয়ে বটতলা মোড়ে জিটি রোডের ওপরেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের সবথেকে ভালো দিক হল এর কারুকার্য। অসাধারণ হেরিটেজ কারুকার্য, ঘরের দেওয়ালে অসংখ্য সব ছবি যা দেখে কোনো সংগ্রহশালা বলে ভুল হতে পারে। রেস্টুরেন্টে ঢুকেই রয়েছে বিশাল ওয়েটিং এরিয়া। সেখানে সুদৃশ্য অসংখ্য চেয়ার, সোফা আর রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিবহনকারী ছবি। এরপর আমাদের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। সেখানেও চারিপাশের বাতাবরণ একই। 🔰  আমরা খাবার অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি, চিকেন টিককা কাবাব, মুর্গ মাখানি (ইণ্ডিয়ান বাটার চিকেন) এবং কেশর ফিরনি। একপ্লেট মটন বিরিয়ানির দাম ২৯০ টাকা, কিন্তু স্পেশাল মটন বিরিয়ানির দাম পড়ছে ৫২০ টাকা (যদিও সেটা মেনুকার্ডে লেখা নেই, ওনারা মুখে মুখে বললেন) যেটা আমার একপ্লেটের দামের নিরিখে অন্তত একশো টাকা বেশি মনে হয়েছে। কারণ ওই অতিরিক্ত টাকার (২৩০ এক্ষেত্রে) সাথে দশ টাকা যোগ করলে এক প্লেট চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে। ...

'শারদোৎসব'ই হল 'নববর্ষে'র উৎসব.... ❣

Image
শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নববর্ষ শব্দটাকে ভাঙলে দুটি শব্দ আসে, একটি হল নব যার অর্থ নতুন এবং অন্যটি হল বর্ষ, যার অর্থ বছর। অর্থাৎ দুইটি শব্দ মিলে দাঁড়াল নতুন বছর। নববর্ষ মানে হল এই নতুন বছরকেই বরণ করে নেওয়া। নববর্ষের দিন নতুন বছরের পয়লা তারিখ, নতুন বছর যেন ভালো কাটে তারই জন্য এ উৎসব।  ছবি সৌজন্যে :  গুগল 🔶️  আমাদের বাংলা নববর্ষ পালন করা হয় বৈশাখ মাসের প্রথম দিন (ইংরেজি এপ্রিল মাস)। চৈত্রের শেষের পর নতুন বছর শুরু হচ্ছে বৈশাখ মাস থেকে। তারই প্রথম দিন নববর্ষ হিসাবে। চৈত্র মাসের শেষ দিন চড়ক উৎসবের পর তার পরের দিন নতুন বছরকে বরণ করে আপন করে নেওয়ার উৎসব।  🔷️  বর্তমান এই নববর্ষের সাথেই যুক্ত আর একটি শব্দ হল, 'হালখাতা'। এই হালখাতা কথাটি কীভাবে এল তা একটু আলোকপাত করা যাক। আসলে নববর্ষের সাথে হালখাতার কোনো সম্পর্ক নেই। মানুষ যখন প্রথমদিকে এখনকার মতোন চাষাবাদ শেখেনি, তখন এক নতুন উপায়ে ফসল ফলাত। শুকনো, পচা পাতা পুড়িয়ে একধরণের সার তৈরি করতো, যার উপরিভাগ একটু আলগা করে তার উপর বীজ ছড়িয়ে দিত। বর্ষার জল পেয়ে সেখান ...

ডাকঘর (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ)

Image
ওয়েবসিরিজ : ডাকঘর (২০২৩) পরিচালনা : অভ্রজিৎ সেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম : হইচই (HOICHOI) সিজন : ১ (পর্ব - ১-৭) ডাকঘর সিরিজটি কোনও ভূতের গল্প নয় আবার দেখতে গেলে কোনও টিপিক্যাল প্রেমের গল্পও নয়। গল্পে আছে নায়ক-নায়িকা; তাদের মাঝে এক বন্ধুত্বপূর্ণ ভালোলাগা আছে, আর এই সবকিছু নিয়েই আছে একটা গ্রাম, হাগদা। 🔷️  হাগদা নামক এক গ্রামে নতুন পোস্টমাস্টার এসেছেন। ইনিই গল্পের নায়ক, নাম দামোদর দাস ওরফে ভূতের ছেলে। ওর বাবা চক্রধর দাস ওই পোস্ট অফিসেরই পোস্টমাস্টার ছিলেন। ওখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, তাই এই নতুন পোস্টমাস্টার ভূতের ছেলে নামে পরিচিত গ্রামে। অন্যদিকে গ্রামেরই মেয়ে মঞ্জুরী হল এই গল্পের নায়িকা। এই দুজনের মধ্যে অনাবিল, মিষ্টি এক প্রেমের শুরু হয় ধীরে ধীরে..... 🔶️  এই গল্পে গ্রামের মানুষের আতিথিয়েতা এর পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি অনেক অল্পতেই যে তারা সন্তুষ্ট তার দেখাও মেলে। খুব সহজ সরল গ্রামবাসী অনেক বাস্তব জিনিস না মানতে পারলে যেমন গোঁসা করে তেমনি অজানা নতুন কিছু দেখলেই ভীত হয়ে পড়ে। এই জিনিসগুলোও সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। একে অপরকে সা...

ফ্রেডরিক্স নগরে একদিন.....❣ (Serampore)

Image
ফ্রেডরিক্স নগর হল শ্রীরামপুরের আদি নাম। গঙ্গার পাশে অবস্থিত শ্রীরামপুর শহর তার অনন্য ঐতিহ্য বহন করে চলেছে। অনেকদিন ধরেই যাব যাব করেও যাওয়া হয়ে উঠছিল না। শেষে এমন একদিনে আমরা শ্রীরামপুরে গেলাম সেদিন আবহাওয়ার অবস্থা বড্ড খারাপ। প্রচণ্ড দাবদাহ আর তারসাথে কিছু রাজনৈতিক দলের কার্যকলাপের পরিকল্পনা। যদিও দ্বিতীয়টির কিছুই সেরকম আমরা শ্রীরামপুরে টের পাইনি (যা কিছু হওয়ার আগের স্টেশন রিষড়াতে হয়েছে), তবে প্রথমটি অর্থাৎ প্রচণ্ড রোদ আমাদের চলার পথে যথেষ্ট বাধার সৃষ্টি করতে উদ্যত ছিল। এই বাধাবিপত্তি উপেক্ষা করেও আমরা এগিয়ে চলেছি, ঘুরেছি শ্রীরামপুরের কিছু ঐতিহাসিক স্থান। কীভাবে শুরু করলে শ্রীরামপুরের প্রায় সব জায়গাগুলোই দেখা যাবে তার একটা তালিকা আমি শেষে করে দিয়েছি। সেটি দেখলে ভবিষ্যতে কারোর যাওয়ার ইচ্ছা থাকলে, সহজেই সে যেতে পারবে। এবার আসা যাক আমাদের ভ্রমণ বৃত্তান্ততে। ছবি : ডেনিশ গভর্নমেন্ট হাউস   ছবির সৌজন্যে : Indian Vagabond  🔰 আমরা চারজন গেছিলাম। আমি ছাড়া শান্তুনু, দীপ এবং সৈকত। সকালেই শান্তনু আর দীপ যাদবপুর থেকে চলে এল বেলঘড়িয়া। আমরা এখান থেকে প্রথমে সোদপুর গেল...

ইমপ্যাক্ট অব্ 'ইমপ্যাক্ট প্লেয়ার'🏏🏏🏏

Image
শুরু হয়েছে আইপিএল। আইপিএল এর ১৬-তম সিজনে এসেছে বেশ কিছু নতুন নিয়ম। যেমন টসের পরে একাদশ ঘোষণা করা কিংবা এসেছে ওয়াইড বা নো-বলের জন্য রিভিউ নেওয়ার সুযোগ। তবে সবথেকে উল্লেখযোগ্য যেটি এসেছে তা হল  'ইমপ্যাক্ট (Impact) প্লেয়ার' এর অন্তর্ভুক্তি। একজন খেলোয়াড় ম্যাচ চলাকালীন যেকোনো একজন প্রথম একাদশের খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নামতে পারে। অনেকটা ফুটবলের সাবস্টিটিউশনের মতোই নিয়ম। অর্থাৎ যেকোনো খেলাতে বারোজন করে খেলতে পারবে। এই ইমপ্যাক্ট প্লেয়ার এর নিয়ম নিয়েই আমি কিছু আলোচনা করবো। 🏏🏏 ⚜  সবার আগে দেখা যাক 'ইমপ্যাক্ট প্লেয়ার' বিষয়টা কী ?  👉  ইমপ্যাক্ট প্লেয়ার অন্যান্য সাধারণ প্লেয়ার এর মতোই একজন প্লেয়ার। যিনি ইমপ্যাক্ট প্লেয়ার হবেন তিনি ব্যাট কিংবা বল উভয়ই করতে পারবেন। ম্যাচ চলাকালীন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কোনও দল তাদের প্রথম একাদশের অন্তর্ভুক্ত কোনও প্লেয়ার এর বদলে নতুন কোনও প্লেয়ার নামাতে পারে।  ⚜  ' ইমপ্যাক্ট প্লেয়ার' ম্যাচের কখন ব্যবহার করতে পারা যাবে ?  👉  ইমপ্যাক্ট প্লেয়ারকে কোনও ম্যাচে তিনভাবে ব্যবহার করা যেতে পারে।...