Mukherjee's Restaurant (শ্রীরামপুর)


শ্রীরামপুরের বেড়াতে এসে আমরা যেখানে খেতে গেলাম সেটা হল নবনির্মিত মুখার্জ্জী রেস্টুরেন্ট (Mukherjee's Restaurant)। খুব বেশিদিন তৈরি হয়নি এই রেস্টুরেন্ট। বিশাল জায়গা নিয়ে বটতলা মোড়ে জিটি রোডের ওপরেই তৈরি হয়েছে এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের সবথেকে ভালো দিক হল এর কারুকার্য। অসাধারণ হেরিটেজ কারুকার্য, ঘরের দেওয়ালে অসংখ্য সব ছবি যা দেখে কোনো সংগ্রহশালা বলে ভুল হতে পারে। রেস্টুরেন্টে ঢুকেই রয়েছে বিশাল ওয়েটিং এরিয়া। সেখানে সুদৃশ্য অসংখ্য চেয়ার, সোফা আর রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিবহনকারী ছবি। এরপর আমাদের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। সেখানেও চারিপাশের বাতাবরণ একই।

🔰  আমরা খাবার অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি, চিকেন টিককা কাবাব, মুর্গ মাখানি (ইণ্ডিয়ান বাটার চিকেন) এবং কেশর ফিরনি। একপ্লেট মটন বিরিয়ানির দাম ২৯০ টাকা, কিন্তু স্পেশাল মটন বিরিয়ানির দাম পড়ছে ৫২০ টাকা (যদিও সেটা মেনুকার্ডে লেখা নেই, ওনারা মুখে মুখে বললেন) যেটা আমার একপ্লেটের দামের নিরিখে অন্তত একশো টাকা বেশি মনে হয়েছে। কারণ ওই অতিরিক্ত টাকার (২৩০ এক্ষেত্রে) সাথে দশ টাকা যোগ করলে এক প্লেট চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে।


🔰 খাবারের স্বাদ সম্পর্কে বলতে হলে বলি, মটন বিরিয়ানির স্বাদ খুব মারাত্মক ভালো লাগেনি। মটনে একটু ছিবড়া ভাব রয়েছে আর খাঁসির গন্ধ রয়েছে। আর একটু সেদ্ধ করার দরকার ছিল বলে মনে হয়। ইণ্ডিয়ান বাটার চিকেন এর স্বাদ অসাধারণ। এই নিয়ে কোনও কথা হবে না। সাথে চিকেন টিককা কাবাবটিও বেশ ভালো। পুদিনার চাটনি আর টমেটো সস দিয়েছিল সাথে। এই আইটেমটা খুব ভালো লেগেছে খেতে। ফিরনি জিনিসটা আমি খুবই পছন্দ করি। কিন্তু আমার বাকি তিনজন বন্ধুর একজনেও আগে ফিরনি খায়নি। সুতরাং, এটা বরং তাদের প্রথম চেখে দেখা। আর এক্ষেত্রে তারা হতাশ হয়নি। কেশর ফিরনি বেশ ভালো। আমরা আলাদা করে স্যালাড অর্ডার করিনি। ওনারা এমনিতেই বিরিয়ানির সাথে পেঁয়াজ স্যালাড দিয়েছেন, যেটা বেশ ভালো লাগল।

🔰 খাবারের শেষে এখানে এক নতুন চমকের সামনে দাঁড়ালাম। খাবার শেষে মুখ মিষ্টি করার জন্য মৌরি, মিছরি বা টুথপ্লিক আলাদা করে দেননি বরং প্রত্যেকের জন্য একটি করে ছোট বক্স দিয়েছেন যাতে ওই দ্রব্যাদিগুলো মিশিয়ে রাখা ছিল। এই জিনিসটা বেশ ভালো ও নতুনত্ব লাগল। স্টাফদের ব্যবহার বেশ ভালো। সবমিলিয়ে ভালোই কাটল রেস্টুরেন্ট পর্ব আর খাওয়া-দাওয়া।



🔴   শ্রীরামপুর সম্পর্কে জানতে আর আমাদের ভ্রমণকাহিনী পড়তে ঘুরে আসতে পারেন এই লিংকে : https://pradiptabandyopadhyay2698.blogspot.com/2023/04/blog-post_8.html

০৪/০৪/২০২৩

Comments

  1. Valo laglo blog ta pore o khabar gulo dekhe tobe sepcial mutton biriyanir price ta besi laglo..and tikka kabab er sathe pudinar chatni ta besi jai...tomator sauce ta extra .."phau"

    ReplyDelete
    Replies
    1. Thanks bro... Yah, I think they should look upon the price and that should be mentioned in the menu card too... how can we believe their words!? And Both Pudina and Tomato Sauce was excellent but I particularly like Tomato Sauce over Pudina....

      Delete

Post a Comment

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue