'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

কে আসল সুরাবর্দী!? হাসান নাকি হুসেন? নাকি অন্যকেউ.....


কলকাতা পুরসভা থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে পার্ক সার্কাস ময়দানের নিকট যে সুরাবর্দী অ্যাভিনিউ ছিল, তার নাম পরিবর্তন করে গোপাল মুখার্জী লেন করা হবে। এখন এই সুরাবর্দী অ্যাভিনিউ এর 'সুরাবর্দী' কে!? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারোর বক্তব্য সে হল হুসেন সুরাবর্দী, যিনি ভারতের স্বাধীনতার প্রাক্কালে হিন্দু নিধনে অন্যতম বড় মুখ আবার এই বক্তব্যের বিরোধীদের দাবি যে হুসেন নয়, তার বাবা হাসান সুরাবর্দীর নাম থেকেই এই রাস্তা। এই নিয়েই শোরগোল চারিদিকে। 

নিজের সংগ্রহে থাকা বই, আর অন্তর্জালের সাহায্য নিয়ে তাই একটু দেখলাম কিছু আছে কিনা,

সুরাবর্দী পরিবারের সদস্যরা
বাঁদিকে, Maulana Ubaidulla (Obaidulla) Suhrawardy
ডানদিকে উপরে, Huseyn Shaheed Suhrawardy
ডানদিকে নীচে, Hassan Suhrawardy 


🔷️ উইকিপিডিয়া অনুযায়ী, সুরাবর্দী পরিবারের দিকে যদি দেখা যায়, Shah Sirajuddin Suhrawardy থেকে তাদের বংশ শুরু। এরপর এই বংশের চতুর্থ প্রজন্মে আসেন Maulana Ubaidulla (Obaidulla) Suhrawardy. 

🔰 প্রসঙ্গত, বাস্তবে এই ব্যক্তির নামেই পার্ক সার্কাস ময়দানের নিকট এই রাস্তার নামকরণ। তিনি একজন নামকরা লেখক ছিলেন। ব্রিটিশদের থেকে উপাধি পেয়েছিলেন 'Bahr ul Ulum', যার অর্থ জ্ঞানের সাগর।

⚜️ তাহলে উপরে উল্লেখিত বাকি নামধারী ব্যক্তিরা কারা!?

👉 এই Maulana Ubaidulla Suhrawardy এর সাত ছেলেমেয়ে। যাদের মধ্যে Khujista Akhtar Banu বড় মেয়ে। তার বিবাহ হয় Zahid Suhrawardy এর সঙ্গে। এনাদের দুই ছেলে; Huseyn Shaheed Suhrawardy এবং Hasan Shaheed Suhrawardy.

উইকিপিডিয়ার এই ছবিতে সুরাবর্দী পরিবারের ফ্যামিলি ট্রি রয়েছে। 
প্রতিটি লিংকে ক্লিক করলে তথ্য পাওয়া যাবে।

🔷️ Huseyn Shaheed Suhrawardy পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৯৪৬ এর দাঙ্গায় অন্যতম প্রধান ভূমিকা যার ছিল। 

🔶️ Maulana Ubaidulla Suhrawardy এর আর এক ছেলে (সম্ভবত বড় ছেলে) Hasan Suhrawardy. ইনিই ছিলেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। স্ট্যানলিকে হত্যা করতে আসা বীণা দাশকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ব্রিটিশ সরকারের থেকে নাইটহুড উপাধি পান।

অর্থাৎ, Hasan Suhrawardy ছিলেন কুখ্যাত Huseyn Shaheed Suhrawardy এর মামা।

⚜️ নীচে তথ্যসূত্র থাকল। আর থাকল অজিতকুমার ঘোষ রচিত কলিকাতার রাজপথ বইটি থেকে একটি ছবি। এখানে স্পষ্টতই উল্লেখ রয়েছে বাস্তবে Maulana Ubaidulla (Obaidulla) Suhrawardy এর নামেই ওই রাস্তার নামকরণ হয়েছে।


উপরের ছবিতে উল্লেখ করা হয়েছে পার্ক সার্কাস এর উন্নয়ন প্রকল্পে পাঁচটি রাস্তার কথা, 
যার মধ্যে পঞ্চমটি হল সুরাবর্দী অ্যাভিনিউ। 
কলিকাতা রাজপথ - প্রথম খণ্ড: অজিতকুমার ঘোষ 
(পৃষ্ঠা নং ২০৭)

উপরের ছবিতে উল্লেখিত যে Maulana Ubaidulla (Obaidulla) Suhrawardy এর নামেই 
রাস্তা তৈরি হয়েছে। ঘোষণা করেছেন শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
কলিকাতা রাজপথ - প্রথম খণ্ড: অজিতকুমার ঘোষ 
(পৃষ্ঠা নং ২০৮)



♻️ তথ্যসূত্র:-


🔸️কলিকাতা রাজপথ (প্রথম খণ্ড): অজিতকুমার ঘোষ 
🔹️উইকিপিডিয়া সুরাবর্দী পরিবার লিংক: https://en.wikipedia.org/wiki/Suhrawardy_family
🔸️https://en.wikipedia.org/wiki/Hassan_Suhrawardy
🔹️https://en.wikipedia.org/wiki/Huseyn_Suhrawardy
🔸️https://en.wikipedia.org/wiki/Ubaidullah_Al_Ubaidi_Suhrawardy
🔹️https://en.wikipedia.org/wiki/Zahid_Suhrawardy


#Suhrawardy #Huseyn_Suhrawardy 
#Hassan_Suhrawardy #Ubaidullah_Al_Ubaidi_Suhrawardy 
#Gopal_Mukherjee #Gopalpatha
#Suhrawardy_Avenue 

Comments

Popular posts from this blog

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue