কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!!


কয়েকদিন আগেই সুরাবর্দী অ্যাভিনিউ এর নাম পরিবর্তন নিয়ে বেশ কিছু কথা উঠেছিল। কে আসল সুরাবর্দী তাই নিয়ে রেশ চলছে। সেখানে দুজন ব্যক্তির নাম উঠে আসে; হাসান আর হুসেন। কিন্তু এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আবার বেশ গোলমেলে। কেন!? দু-এক জায়গায় কাকা-ভাইপোর কথা এলেও আগের একটা পোস্ট করেছিলাম সেখানে তথ্যসহ দেখেছিলাম যে মামা-ভাগ্নের সম্পর্ক। তবে আর একটু ঘেঁটে যেটা দেখলাম সেটা বড়ই মজাদার..... কীরকম!? দেখা যাক্.....


চিত্রে উপরে রয়েছেন Huseyn Shaheed Suhrawardy 
নীচে রয়েছেন Hasan Suhrawardy 

Shah Aminuddin Suhrawardy এর পাঁচ সন্তান। এদের মধ্যে দুই ছেলেকে নিয়ে কথা বলব। একজন হলেন Ubaidullah Al Ubaidi Suhrawardy আর একজন ছেলে যার নাম Mubarak Ali Suhrawardy.

এবার Ubaidullah Al Ubaidi Suhrawardy এর সাত ছেলেমেয়ে। এর মধ্যে বড় মেয়ে Khujista Akhtar Banu. এছাড়া এনার আর এক ছেলে আছেন যার নাম Hasan Suhrawardy, যিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

অন্যদিকে Mubarak Ali Suhrawardy এর দুই ছেলে। যার একজন হলেন Zahid Suhrawardy. 

এই Zahid Suhrawardy এর সাথে বিবাহ হয় Khujista Akhtar Banu এর। অর্থাৎ পরিবারের মধ্যেই বিবাহ। স্ত্রী-এর স্বামী হচ্ছেন তার বাবার ভাইয়ের ছেলে। আর স্বামীর স্ত্রী হচ্ছেন তার বাবার ভাইয়ের মেয়ে।

যাইহোক, এদের দুই ছেলে। যার মধ্যে একজন হলেন Huseyn Shaheed Suhrawardy, যিনি পরবর্তীতে বাংলার ও পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

এবার আগে উল্লিখিত Hasan Suhrawardy এর কথায় আসি। ইনি সম্পর্কে Khujista Akhtar Banu এর নিজের ভাই আবার Zahid Suhrawardy এর জ্যাঠার ছেলে, মানে ভাই।

সুতরাং, যদি Huseyn Shaheed Suhrawardy এর সঙ্গে এই Hasan Suhrawardy এর সম্পর্ক দেখি, মায়ের দিক থেকে সম্পর্কে 'মামা-ভাগ্নে' এবং বাবার দিক থেকে সম্পর্কে 'কাকা-ভাইপো'



♻️ তথ্যসূত্র:-


🔸️কলিকাতা রাজপথ (প্রথম খণ্ড): অজিতকুমার ঘোষ 
🔹️উইকিপিডিয়া সুরাবর্দী পরিবার লিংক: https://en.wikipedia.org/wiki/Suhrawardy_family
🔸️https://en.wikipedia.org/wiki/Hassan_Suhrawardy
🔹️https://en.wikipedia.org/wiki/Huseyn_Suhrawardy
🔸️https://en.wikipedia.org/wiki/Ubaidullah_Al_Ubaidi_Suhrawardy
🔹️https://en.wikipedia.org/wiki/Zahid_Suhrawardy


#Suhrawardy #Huseyn_Suhrawardy 
#Hassan_Suhrawardy #Ubaidullah_Al_Ubaidi_Suhrawardy 
#Gopal_Mukherjee #Gopalpatha
#Suhrawardy_Avenue 

Comments

Post a Comment

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||