Dawshom Awbotaar (দশম অবতার)
সিনেমা : দশম অবতার পরিচালনা : সৃজিত মুখার্জী অভিনয়ে : প্রসেনজিৎ চ্যাটার্জী, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসান, রাজেশ শর্মা, রজত গাঙ্গুলী সঙ্গীত : অনুপম রায়, রূপম ইসলাম 🔰 এবার পুজোয় রিলিজ করেছে সৃজিত মুখার্জী পরিচালিত চলচ্চিত্র 'দশম অবতার'। এই সিনেমা 'বাইশে শ্রাবণ' ও 'ভিঞ্চি দা' নামক চলচ্চিত্রদুটির প্রিকোয়েল। তবে একটা কথা বলে রাখাই ভালো, এই সিনেমা দেখতে গেলে আগের দুটো দেখতেই হবে এরকম কোনও মানে নেই, কিন্তু চরিত্রগুলি সম্পর্কে আগের পরিচয়টা পেয়ে অবশ্যই থাকবেন, যেটা রিলেট করতে অনুঘটকের কাজ করবে। ছবি : 'দশম অবতার' পোস্টার 🔶️ 'দশম অবতার' নামেই বুঝতে পারছেন যে এখানে বিষ্ণুর দশটি অবতারের কথা বলা হয়েছে। এই বিষয়গুলো অনেকেই জানেন না। সিনেমাতে কোন যুগে কোন অবতারের অবতারণা, সেই নিয়ে তথ্য দেওয়া আছে। এর সাথে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতারও হদিশ পেয়ে যাবেন দর্শকরা। 📛 বিষ্ণুর দশটা অবতার কী কী ? ⚜️ মৎস, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। অনেক জায়গায় বুদ্ধের বদলে বলরামকে রাখা হয় নবম অবতারের স্...