বারো মাসে তেরো পার্বণ
বারো মাসে তেরো পার্বণ প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই প্রবাদটা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু বারো মাসে তেরো পার্বণ কী কী সেটা কয়জন জানে!? কয়েকটা হয়তো বলতে পারবেন, কিন্তু সবকটা বলতে পারেন হাতে গোনা কয়েকজনই। চলুন একটু খুঁজে দেখা যাক তেরো পার্বণের নামগুলি। ছবি সৌজন্যে: গুগল আগে বসন্ত কাল বলতে বোঝাতো চৈত্র ও বৈশাখ মাসদুটিকে। এইকারণে প্রচলিত ছড়াগুলিতে চৈত্রমাসকে দিয়েই গণনা শুরু হতো। এমন একটা বারো মাসে তেরো পার্বণের ছড়ার উদাহরণ পাই হরিপদ দে-এর লেখা এক বইতে। ছড়াটি অনেকটা এরকম, চৈত্র মাসে চড়ক পূজা গাজনে বাঁধা ভারা। বৈশাখ মাসে দেয় সকল তুলসী গাছে ঝারা।। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী বাঁটা জামাই আনা আনি। আষাঢ় মাসে রথযাত্রা দড়া টানাটানি।। শ্রাবণ মাসে ঢেলাফেলা হয় চড়চড়ী। ভাদ্র মাসে টকপান্তা খান মনসা বুড়ি।। আশ্বিনে অম্বিকা পূজা কাটে মোষ পাঁঠা। কার্তিকে কালিকা পূজা, ভাই দ্বিতীয়ার ফোঁটা।। অঘ্রানে নবান্ন নূতন ধান কেটে। পৌষ মাসে বাউনী বাঁধা ঘরে ঘরে পিঠে।। মাঘ মাসে শ্রীপঞ্চমী ছ...