Posts

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

Image
দার্জিলিং জমজমাট সাথে অফবিট  🔶️🔹️মে মাসের ছুটিতে সিটং, মংপু, তাকদাহ্, তিনচুলে ও লামাহাট্টা হয়ে দার্জিলিং আর লেপচাজগৎ, সীমানা ও মিরিক হয়ে ফেরা.......⛰️🏔🔸️🔷️                   দিন-কয়েকের ছুটিতে ঘুরে এলাম দার্জিলিং থেকে। কলকাতায় প্রচণ্ড গরম, তাই এই গরমের হাত থেকে বাঁচতে, আর দৈনন্দিন জীবনের থেকে একটু আলাদা স্বাদ অনুভব করতে উত্তরে যাওয়াই ভালো। আমার দার্জিলিং তথা উত্তরবঙ্গে প্রথম যাওয়া... স্বভাবতই একটা আলাদা উত্তেজনা তো ছিলই। এতদিন পাহাড়ের ভিডিও কিংবা ছবিই দেখেছি, নতুনভাবে নিজের চোখে দেখার মজা যে কী সেটাও উপভোগ করব। এবার আসি আমাদের কয়েকদিনের যাত্রাপথের বর্ণনায়.... ছবি: দার্জিলিং-এর পাহাড় আর চা, ডেডলি কম্বিনেশন 🔰 হাওড়া থেকে বন্দে-ভারত করে বেলার দিকে পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশন। চা থেকে দুপুরের খাবার, ট্রেনেই বলা ছিল। নিউ জলপাইগুড়িতে আগে থেকেই পৌঁছে গিয়েছিল আমাদের গাড়ী। সেখান থেকে গাড়ীতে করে রওনা হলাম আমাদের হোমস্টে-এর দিকে। প্রথমে আমরা ছিলাম অফবিট জায়গাতে, সিটং। গাড়ীতে করে তিস্তার পাশ দিয়ে যেত...