Posts

Showing posts from May, 2023

আইপিএলে আবার বিরাট - গম্ভীর দ্বৈরথ !!!

Image
আইপিএল এর জমজমাট পর্ব চলছে। সবমিলিয়ে প্রায় পঞ্চাশটি খেলা হতে চলল। এরই মধ্যে আবার শিরোনামে উঠে এসেছে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের দ্বৈরথ। ঘটনার সূত্রপাত লখনউতে হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়েন্টস্ এর খেলায়। বর্তমানে গৌতম গম্ভীর লখনউ সুপারজায়েন্টস্ দলের মেন্টর। আর অন্যদিকে বিরাট কোহলি ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ফ্যাফ ডু-প্লেসিসের অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন। এই আইপিএলে এখনও পর্যন্ত লখনউ এবং ব্যাঙ্গালোর উভয় দলই নয়টি করে ম্যাচ খেলে দশ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে ভালো জায়গায় থাকার দরুণ পয়েন্ট টেবিলে লখনউ দুই নম্বরে এবং ব্যাঙ্গালোর পাঁচ নম্বরে অবস্থান করছে। এই খেলা শেষে গম্ভীর ও কোহলির মধ্যে কথা কাটাকাটির দৃশ্য দেখতে পাওয়া যায়। কী কারণে এই দুজনের মধ্যে এই কথা কাটাকাটির শুরু হয় তা একটু খতিয়ে দেখা যাক্ বরং।  ছবি : গুগল  🔰  খেলা শেষে হাত মেলানোর সময় গম্ভীরের উদ্যত মূর্তি সকলেই দেখেছেন। এরই কিছু পরে লখনউ এর প্লেয়ার মায়ার্স, বিরাটের সাথে কিছু কথা বলতে যায়। ওরা কথা শুরু...

Ballabhpurer Roopkotha / বল্লভপুরের রূপকথা (২০২২) (বাংলা সিনেমা)

Image
#সিনেমা : বল্লভপুরের রূপকথা (২০২২) #পরিচালক : অনির্বাণ ভট্টাচার্য                  হইচইতে দেখলাম বল্লভপুরের রূপকথা। বাদল সরকারের নাটক অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্য দ্বারা নির্মিত এই চলচ্চিত্রটি গতবছর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। কিন্তু ইচ্ছা থাকলেও যাওয়া না হওয়ার দরুণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যে কবে ডিজিট্যালি মুক্তি পাবে চলচ্চিত্রটি। অবশেষে সে আশা পূর্ণ হল। 😇 🔶️ এই সিনেমার মূল বিষয়বস্তু হল অভিনয়। সিনেমাতে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত। আলাদা করে যে দুজনের কথা বলতে হয় তারা হলেন সত্যম ভট্টাচার্য এবং শ্যামল চক্রবর্তী। সম্পর্কে মনিব আর চাকরের পার্ট করলেও এই দুজনের কম্বিনেশন চরম। খুব উপভোগ করেছি। সত্যমের কাজ দেখেছি এর আগে তানসেনের তানপুরাতে। সেখানে অল্প পার্ট থাকলেও বেশ ভালোই লেগেছিল তার অভিনয়। সুরঙ্গনা আর দেবরাজের কাজও খুব ভালো লেগেছে। দেবরাজ, এখানে বন্ধুর চরিত্রে অভিনয় করেছে। হঠাৎ আসা উটকো ঝামেলায় কী অদ্ভুত অভিনয় করল সে তা দেখার মত। ❣ ⛔ তবে চলচ্চিত্রের একটি জিনিস নিয়ে খটকা আছে। প্রথম থেকেই সেটা কানে লেগে রয়েছিল। সাল সম্পর্কি...