Posts

Showing posts from December, 2023

ব্যাণ্ডেল-এর আশেপাশে একদিন... ❣ | Hooghly Ghat, Bandel & Banshberia

Image
হুগলী ঘাট থেকে ব্যাণ্ডেল হয়ে বাঁশবেড়িয়া : বছরশেষের এই দুর্দান্ত অভিজ্ঞতা বছরশেষের একদিনের ট্যুরে বেরিয়ে এলাম ব্যাণ্ডেল থেকে। তবে শুধু ব্যাণ্ডেল বললে ভুল হবে। একসাথে তিনটে স্টেশন কভার করা হচ্ছে বলতে গেলে। হুগলী ঘাট, ব্যাণ্ডেল আর বাঁশবেড়িয়া এই তিনটি জায়গারই বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখলাম আমরা। আমরা বলতে, অর্ণব, দীপ আর আমি, আপনাদের সকলের প্রিয় প্রদীপ্ত।  ছবি: ব্যাণ্ডেল ও তার আশেপাশের কিছু জায়গা 🔶️ সকাল বেলায় বেরিয়ে পড়েছিলাম শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার গ্যালোপিং লোকালে। ট্রেনটা শিয়ালদহ থেকে ছাড়ে সকাল ০৮.০৬-এ। যেহেতু গ্যালোপিং লোকাল, তাই সব স্টেশনে থামে না। আমাদের বেলঘড়িয়াতে সময়, সকাল ০৮.২৬-এ। বেলঘড়িয়া থেকে উঠে পড়লাম আমি। আগেই শিয়ালদহ থেকে ট্রেনে চেপে বসেছে অর্ণব আর দীপ। আমি দরজায় দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া খেতে খেতে চললাম নতুন কিছুর সন্ধানে.... 😇 ছবি: হুগলী ঘাট স্টেশনে নামার পর.. . 🔷️ আমাদের প্রধান যাত্রা শুরু হবে হুগলী ঘাট স্টেশন থেকে। এখান থেকেই আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখব। প্রথমেই একটা তালিকা করে রাখি যে কী কী জায়গা ঘুরে দেখলাম.... ইমামবাড...

Kabuliwala (কাবুলিওয়ালা) (২০২৩) (বাংলা সিনেমা)

Image
সিনেমা - কাবুলিওয়ালা পরিচালনা - সুমন ঘোষ  সঙ্গীত পরিচালনা - ইন্দ্রদীপ দাশগুপ্ত   রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়ে নি কিংবা কাবুলিওয়ালার গল্প জানে না, আমাদের জেনারেশনে এরকম ছেলে-মেয়ে কমই আছে। তাই এত দুর্দান্ত এক কাহিনীকে নিয়ে যখন কিছু কাজ হচ্ছে তখন সেটা না দেখে থাকার কোনও মানে হয় না। ছবি - কাবুলিওয়ালা সিনেমার অফিসিয়াল পোস্টার  (Source - SVF অফিসিয়াল ফেসবুক পেজ) 🔶️ আমার ছোটবেলায় প্রথমে কাবুলিওয়ালাকে নিয়ে গল্প শোনা মা-এর কাছে। তারপর দেখেছিলাম বিখ্যাত সেই সিনেমা কাবুলিওয়ালা, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। ছবির পরিচালক ছিলেন তপন সিনহা। একটা আলাদাই ভালোলাগা তৈরি হয়েছিল কাবুলিওয়ালাকে নিয়ে। আবার সেই সাথে গল্পের শেষের জন্য একটু কষ্টও হয়েছিল। একজন সৎ ভালো মানুষের জীবনে কষ্ট কিছু কম না... 🔷️ এছাড়া কাবুলিওয়ালা-কে নিয়ে হিন্দিতেও একটা সিনেমা হয়েছিল। হেমেন গুপ্তার পরিচালনায় সেই ছবিতে মুখ্য চরিত্রের অভিনয় করেছিলেন বলরাজ সাহনি। বহুল জনপ্রিয় এই চলচ্চিত্রটি যদিও আমার দেখা হয়ে ওঠে নি, তবে এই সিনেমার কথা এখনও মানুষের মুখে শোনা যায়। ⚜️...

Shiraz Golden Restaurant (সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট)

Image
সিরাজের নবাবীয়ানা.... কলকাতার প্রসিদ্ধ যেসব বিরিয়ানির দোকান আছে তার মধ্যে অন্যতম হল সিরাজ। সিরাজের বিরিয়ানি খেয়ে দেখা হয়েছে কিনা এমন প্রশ্ন অনেককেই করতে শোনা যায়। অবশেষে সেই সৌভাগ্যের ভাগিদার আমিও হলাম। না প্রশ্ন করার নয়.... ওতে কী আর ভাগ্য লাগে!? আমি চেখে দেখার সুযোগ পেলাম। 🔶️ কলকাতার বিভিন্ন বিখ্যাত দোকানের বিখ্যাত খাবারগুলি খেয়ে দেখার ইচ্ছার কথা আগেই বলেছি। সেই তালিকাতে সিরাজের নামও ছিল অনেকদিন ধরেই। এবার পুজোতে বেরিয়ে ঘুরে এলাম সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট থেকে। ছবি : সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট  (Source : গুগল) 🔰 অষ্টমীর দিন সকালে বেরিয়ে কয়েকটি ঠাকুর দেখে চলে গেলাম খাওয়া-দাওয়া করতে। সেখানে খাওয়া-দাওয়ার পর গেছিলাম নন্দনে সিনেমা দেখতে। সেই নিয়ে আলাদা একটি ব্লগ আছে যার লিংক নীচে দেওয়া রইল। ছবি : নন্দন চত্বরে আমি আর বারিন-দা 📛 অষ্টমীর দিন 'দশম অবতার' দেখার অভিজ্ঞতা জানতে অভিজ্ঞতা এই লিংকে ক্লিক করুন 👇 🔷️   https://pradipta01.blogspot.com/2023/10/dawshom-awbotaar.html 🔰 ময়দান স্টেশনে নেমে হাটতে হাটতে গল্পের ছলে এগিয়ে চললাম মল্লিকবাজারের উদ্দেশ্যে। আমার সাথে...