Posts

Showing posts from September, 2023

কালের মন্দিরা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

Image
উপন্যাস : কালের মন্দিরা বইয়ের নাম : শরদিন্দু অমনিবাস (তৃতীয় খণ্ড) লেখক : শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রকাশনী : আনন্দ পাবলিশার্স  মুদ্রিত মূল্য : ৪০০/- (বর্তমানে পরিবর্তনসাপেক্ষ) 📌 বাংলায় ঐতিহাসিক কাহিনী লেখকদের মধ্যে শরদিন্দুবাবুর নাম একদম প্রথমেই বলা চলে। তার ঐতিহাসিক কাহিনীগুলি নিয়ে নিজস্ব বক্তব্য ছিল যে, এই কাহিনীগুলি সবই ইতিহাস আশ্রিত কাহিনী (উপন্যাস), অর্থাৎ হিস্টোরিক্যাল ফিকশন। লেখকের কালের মন্দিরা উপন্যাসটি এরকমই একটি ইতিহাস আশ্রিত উপন্যাস।  🔱 কালের মন্দিরা উপন্যাসটি প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের আমলে দুর্ধর্ষ হুণ আক্রমণকে কেন্দ্র করে রচিত হয়েছে। ছোটবেলায় ইতিহাসে একটি প্রশ্ন সাধারণত আসত যে, কোন সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন!? এর উত্তর হলো - গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত নিজের শাসনকালের প্রথম পর্বে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। তিনি এক দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন; শাসনকালের অধিকাংশ সময়ই বৃহৎ সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন বিদ্রোহ দমন কিংবা বড়ো বড়ো যুদ্ধ করেই কেটে গেছে। তার শাসনকালের শেষ পর্বে পুনরায় হুণ সম্প্রদায় আক্রমণ করে। এ...

দিলখুশা কেবিন (Dilkhusha Cabin)

Image
দিলখুশায় দিলখুশ ! কলেজ স্ট্রিটে খাবার দোকানের সংখ্যা খুব বেশি না হলেও কয়েকটি এমন এমন দোকান আছে যেগুলি বহুদিনের পুরোনো আর তার ঐতিহ্যই বহন করে চলেছে দোকানগুলি। উত্তর কলকাতায় হালকা জলখাবারের জন্য বিভিন্ন যে দোকানগুলি গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন কেবিনগুলি। এমনই একটি কেবিন হল আমাদের এবারের গন্তব্যস্থল দিলখুশা কেবিন। ছবি : গুগল 📛 বর্তমানে দোকানটির সামনে একটা যাত্রী প্রতিক্ষালয় এমনভাবে নির্মিত হয়ে রয়েছে যে দোকানের নামটি বাইরে থেকে খুঁজে পেতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতেই হয়। যারা জানে তারা ছাড়া হঠাৎ করে খুঁজে পাওয়া মুশকিল বটেই। যারা নতুন যাবেন গুগল ম্যাপ তাদের ভরসা। 📌 কীভাবে যাবেন ? 👉 শ্যামাচরণ দে স্ট্রিট যেখানে মহাত্মা গান্ধী রোডের সাথে মিশছে সেখান থেকে ডানদিকে একটা দোকান পরেই (শিয়ালদহের দিকে যেতে)। 📌 গুগল ম্যাপ লোকেশন লিংক :    👉  https://goo.gl/maps/W3NE63n9frHsv3Ee6 📌 কী কী খাবার পাওয়া যায় ? 👉   দিলখুশা কেবিন বিখ্যাত এর কবিরাজির জন্য। এখানে মাছ, মটন, চিকেন তিনটেরই কবিরাজি পাওয়া যায়। তিনটেই এখানকার বিখ্যাত। আর তিন রকম কবিরাজির দাম...