দিলখুশা কেবিন (Dilkhusha Cabin)

দিলখুশায় দিলখুশ !

কলেজ স্ট্রিটে খাবার দোকানের সংখ্যা খুব বেশি না হলেও কয়েকটি এমন এমন দোকান আছে যেগুলি বহুদিনের পুরোনো আর তার ঐতিহ্যই বহন করে চলেছে দোকানগুলি। উত্তর কলকাতায় হালকা জলখাবারের জন্য বিভিন্ন যে দোকানগুলি গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন কেবিনগুলি। এমনই একটি কেবিন হল আমাদের এবারের গন্তব্যস্থল দিলখুশা কেবিন।


ছবি : গুগল

📛 বর্তমানে দোকানটির সামনে একটা যাত্রী প্রতিক্ষালয় এমনভাবে নির্মিত হয়ে রয়েছে যে দোকানের নামটি বাইরে থেকে খুঁজে পেতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতেই হয়। যারা জানে তারা ছাড়া হঠাৎ করে খুঁজে পাওয়া মুশকিল বটেই। যারা নতুন যাবেন গুগল ম্যাপ তাদের ভরসা।

📌 কীভাবে যাবেন ?

👉 শ্যামাচরণ দে স্ট্রিট যেখানে মহাত্মা গান্ধী রোডের সাথে মিশছে সেখান থেকে ডানদিকে একটা দোকান পরেই (শিয়ালদহের দিকে যেতে)।


📌 গুগল ম্যাপ লোকেশন লিংক :  


📌 কী কী খাবার পাওয়া যায় ?

👉 দিলখুশা কেবিন বিখ্যাত এর কবিরাজির জন্য। এখানে মাছ, মটন, চিকেন তিনটেরই কবিরাজি পাওয়া যায়। তিনটেই এখানকার বিখ্যাত। আর তিন রকম কবিরাজির দামও একই। 

📛 এছাড়া অন্যান্য খাবারের মধ্যে বিভিন্ন রকমের কাটলেট, চাউমিন, ফ্রায়েভ রাইস এখানে পাওয়া যায়। এমনকি চিকেন এবং মটন বিরিয়ানিও এখানে পাবেন ক্রেতারা। চাউমিনের সাথে চিলি সস এবং ভিনিগারের সাথে কাঁচালঙ্কা দেন ওনারা।


👉 আমরা বলতে আমি আর বারিনদা নিয়েছিলাম দুই রকমের আইটেম। মটন কবিরাজি এবং তার সাথে চিকেন চাউমিন। চাউমিন এর সাথে স্বভাবতই ছিল ভিনিগার ও চিলি সস। কবিরাজির সাথে দিয়েছিল কাসুন্দি এবং স্যালাড। 

📛 কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণের প্রসঙ্গে আসতে গেলে প্রথমেই বলে নেওয়া ভালো 'নো কমপ্রোমাইজ'। দাম যেরকম নিয়েছেন, জিনিস সেরকম দিয়েছেন। খুবই বড় কবিরাজির সাইজ, যা অন্তত আমার একার পক্ষে পুরো খাওয়া একটু চাপের বটেই। তাই যারা ভবিষ্যতে যাবেন তাদের উদ্দেশ্যে বলা যে সাথে যদি অন্য কোনও খাবার খেতে চান তাহলে বুঝে শুনে অর্ডার করবেন। চাউমিনে আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। অসংখ্য বোনলেস্ চিকেনের মিশেলে বেশ ভালো পরিমাণেই দিয়েছে চাউমিনটাও। 



🔰স্বাদের প্রসঙ্গে আসা যাক। কোয়ালিটি is not bad. বেশ সুন্দর বানানো হয়েছে কবিরাজিটা। আরও অন্যান্য জিনিসের সঙ্গে মিশ করে তৈরি করে ভিতরের 'পুর'টা। সেখানে মটন, চিকেন বা মাছ যে যেটা চাইবে সেই অনুযায়ী হবে। এবার আমরা মটন কবিরাজি অর্ডার করেছিলাম। আমরা যেটা খেয়েছি, ওটাতে মাংস ছিল অবধারিত, তবে সেটা যে মটন না চিকেন তা নিয়ে একটু হলেও সংশয় আছেই। আসলে যিনি অর্ডার নিচ্ছিলেন, তিনি একটু গুলিয়েছেন, তাই এটা হওয়ার একটা চান্স ছিল। সেটা হলে আশ্চর্য হব না। এবার যদি মটন হিসাবেই ট্রিট করি তাহলে স্বাদ অ্যাভারেজ রাখব। আর মাংসের কবিরাজি হিসাবে যদি চিন্তা করি তাহলে ভালোর দিকেই আমি রাখব আইটেমটাকে।



🔰 চিকেন চাউমিন এর পুরোটাই অসংখ্য হাড়বিহীন মাংসে পরিপূর্ণ। খাওয়ার সাথে প্রতি চামচেই উঠে আসে অন্তত একটি মাংসপিণ্ড। যথেষ্ট সুস্বাদু খেতে এবং অবশ্যই সাজেস্ট করব এখানে এলে একবার এই আইটেমটা চেখে দেখতে।




সবমিলিয়ে খাবারের অভিজ্ঞতা বেশ ভালোই।

🔆তাহলে, কলেজ স্ট্রিট এসে এবার থেকে প্রচন্ড খিদে পেলে হালকা বা ভারী কিছু জলখাবারের প্রয়োজন হলে দিলখুশা কেবিন অন্যতম চয়েস হিসাবে রয়ে যাবে।



📌 ইচ্ছা আছে বিভিন্ন পুরোনো আমল থেকে চলে আসা বিখ্যাত বিভিন্ন মিষ্টির দোকান আর বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে অন্তত একবার করে চেখে দেখে আসব সেখানকার কোনও খাবার। এই তালিকায় বাকির সংখ্যাই বেশি, তবে যেগুলি পূর্ণ হচ্ছে তার তালিকায় নতুন সংযোজন হিসাবে তুলে ধরলাম দিলখুশা কেবিনের নাম।

©️ Pradipta Bandyopadhyay 
তারিখ : ০৪.০৯.২০২৩

Comments

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue