আইপিএলে আবার বিরাট - গম্ভীর দ্বৈরথ !!!
আইপিএল এর জমজমাট পর্ব চলছে। সবমিলিয়ে প্রায় পঞ্চাশটি খেলা হতে চলল। এরই মধ্যে আবার শিরোনামে উঠে এসেছে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের দ্বৈরথ। ঘটনার সূত্রপাত লখনউতে হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়েন্টস্ এর খেলায়। বর্তমানে গৌতম গম্ভীর লখনউ সুপারজায়েন্টস্ দলের মেন্টর। আর অন্যদিকে বিরাট কোহলি ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ফ্যাফ ডু-প্লেসিসের অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন। এই আইপিএলে এখনও পর্যন্ত লখনউ এবং ব্যাঙ্গালোর উভয় দলই নয়টি করে ম্যাচ খেলে দশ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে ভালো জায়গায় থাকার দরুণ পয়েন্ট টেবিলে লখনউ দুই নম্বরে এবং ব্যাঙ্গালোর পাঁচ নম্বরে অবস্থান করছে। এই খেলা শেষে গম্ভীর ও কোহলির মধ্যে কথা কাটাকাটির দৃশ্য দেখতে পাওয়া যায়। কী কারণে এই দুজনের মধ্যে এই কথা কাটাকাটির শুরু হয় তা একটু খতিয়ে দেখা যাক্ বরং।
ছবি : গুগল
🔰 খেলা শেষে হাত মেলানোর সময় গম্ভীরের উদ্যত মূর্তি সকলেই দেখেছেন। এরই কিছু পরে লখনউ এর প্লেয়ার মায়ার্স, বিরাটের সাথে কিছু কথা বলতে যায়। ওরা কথা শুরু করতেই গম্ভীর ওকে (মায়ার্স) টেনে নিয়ে চলে যায় আর বিরাটের উদ্দেশ্যে কিছু বলে, পাল্টা বিরাটও কিছু বলে গম্ভীরকে। এই নিয়েই একে অন্যের দিকে এগিয়ে যায় এবং তারপরের ছবি এখন ভাইরাল।
⛔ এবার গম্ভীরের এই রাগের কারণ কী!?
🔰 এদিন খেলা চলাকালীন মাঠে বিরাট কোহলি যথেষ্ট উত্তেজিত ছিল। মাত্র ১২৬ রান করেও ব্যাঙ্গালোর, লখনউকে একেবারে চেপে ধরেছিল ম্যাচে। যথেষ্ট রোমাঞ্চকর খেলা আমরা দেখতে পেয়েছি। এই সময়ই খেলার শেষের দিকে লখনউ এর আফগান তারকা নভীন উল হকের সাথে বিরাটের তর্ক হয়, যার ফলস্বরূপই খেলা শেষে গম্ভীরের ওই আচরণ।
⛔ নভীন উল হককে বিরাটের জুতো দেখানো!!
🔰 সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আর ফটো ঘুরে চলেছে যেখানে পরিস্কার দেখা যাচ্ছে বিরাট, নভীনকে উদ্দেশ্য করে তার জুতোর দিকে ইঙ্গিত করে কিছু বলছে। কী বলছে যদিও দর্শকের জানার কথা নয়। তবে অনেকেই ধরে নিচ্ছে যে বিরাট নাকি নভীনকে জুতো দেখিয়েছে। অনেক স্বনামধন্য সাংবাদিকরা তো আবার এটাও বসিয়ে দিচ্ছেন যে বিরাটের নভীনকে জুতো দেখানোর উদ্দেশ্য ছিল, তুই আর তোর দেশ আমার পায়ের তলায় থাকবি। জানিনা, তারা আবার আফগানিস্তান দেশকে কোথা থেকে এখানে টেনে আনলেন। তবে আসলেই কী বিরাট এরকম কিছু বলেছে বা বলার চেষ্টা করেছে!? সেটা করেনি বলেই আমার ধারণা কেননা জুতো শুধু বিরাট নভীনকে দেখায়নি, আম্পায়ার এর উদ্দেশ্যেও জুতো দেখিয়ে কিছু বলেছে যেগুলো ভিডিওগুলোতে স্পষ্টই দেখা গেছে আর তাতেই শিলমোহর দিয়েছে টাইমস্ অব ইণ্ডিয়ার রিপোর্ট।
⛔ কী বলছে টাইমস্ এর রিপোর্টে ?
🔰 এদের রিপোর্ট অনুযায়ী নভীন উল হক নাকি আম্পায়ার এর কাছে আবেদন করে যে বিরাট কোহলি পিচের ওপর দিয়ে যাওয়ার দরুণ পিচের ক্ষতি করছে এবং অসমান বাউন্স তৈরি করে লখনউ এর ব্যাটসম্যানদের বিপাকে ফেলার চেষ্টা করছেন। এরই ফলস্বরূপ বিরাট আম্পায়ার এবং নভীন উভয়কেই নিজের জুতোর দিকে ইঙ্গিত করে দেখান যে, সে যদি বাস্তবেই তাই করে থাকত তবে জুতোতে বালিজাতীয় কিছু অবশ্যই থাকার সম্ভাবনা ছিল, কিন্তু ওইরকম কিছুই নেই ; সম্পূর্ণ ভ্রান্ত অভিযোগ করা হচ্ছে।
🔶️ TOI এর রিপোর্ট অনুযায়ী গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কিছু কথোপকথন...
গম্ভীর : কেয়া বল্ রাহে হে বল্
বিরাট : ম্যায় নে আপকো কুছ্ বোলা হি নাহি, আপ কিউ ঘুস্ রাহে হো
গম্ভীর : তুনে আগার মেরে প্লেয়ার কো বোলা হে, মতলব্ তুনে মেরি ফ্যামিলি কো গালি দিয়া হে
বিরাট : তো আপ আপনে ফ্যামিলি কো সামহাল কে রাখে
.
.
.
গম্ভীরের বিরাটের উদ্দেশ্যে শেষ কথা -
গম্ভীর : তো অব্ তু মুঝে শিখায়েগা....
🔰 শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনার জন্য বিসিসিআই বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর উভয়েরই ম্যাচ ফি'এর ১০০ শতাংশ এবং নভীন উল হকের ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা করেছে।
⛔ যদি ফিরে দেখা যায়, এর আগে চিন্নাস্বামীতে হওয়া প্রথম খেলাতে শেষ বলে জেতে লখনউ দল। খেলা শেষে আবেশ খানকে নিজের হেলমেট খুলে মাটিতে ছুঁড়ে ফেলতে দেখা যায়। সেই খেলার শেষে গম্ভীরকেও উদ্ধত আচরণ করতে দেখা যায়। দর্শকদের দিকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলা বা মাঠের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত আগ্রাসন সবটাই গম্ভীরের থেকে পাওয়া গেছে। তাই এর একটা কনসিকোয়েন্স যেতে হতে পারে তা নিয়ে আন্দাজ করা হচ্ছিলই। বিরাট কোহলি যেন খেলা চলাকালীন সেই জবাবটাই ফিরিয়ে দিলেন একই অঙ্গভঙ্গি করে।
সম্পূর্ণ ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। কে দোষী, কে নির্দোষ সেটা বিচার করার জন্য এই লেখা নয়। মানুষকে আসল ঘটনাটা জানানো, তারপর মানুষই বিচার করবে।
Virat Kohli should be banned from all forms of cricket. This man is ridiculous.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteI think you are totally biased. After reading all the things none can think that Virat is only responsible for all the matters. Before doing anything One should keep in mind that What's his position is. I think Gambhir always forgets these things. No doubt he is totally egoistic person. He shouldn't interfere between the players.
Delete