ডাকঘর (২০২৩) (বাংলা ওয়েবসিরিজ)


ওয়েবসিরিজ : ডাকঘর (২০২৩)
পরিচালনা : অভ্রজিৎ সেন
স্ট্রিমিং প্ল্যাটফর্ম : হইচই (HOICHOI)
সিজন : ১ (পর্ব - ১-৭)


ডাকঘর সিরিজটি কোনও ভূতের গল্প নয় আবার দেখতে গেলে কোনও টিপিক্যাল প্রেমের গল্পও নয়। গল্পে আছে নায়ক-নায়িকা; তাদের মাঝে এক বন্ধুত্বপূর্ণ ভালোলাগা আছে, আর এই সবকিছু নিয়েই আছে একটা গ্রাম, হাগদা।


🔷️  হাগদা নামক এক গ্রামে নতুন পোস্টমাস্টার এসেছেন। ইনিই গল্পের নায়ক, নাম দামোদর দাস ওরফে ভূতের ছেলে। ওর বাবা চক্রধর দাস ওই পোস্ট অফিসেরই পোস্টমাস্টার ছিলেন। ওখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, তাই এই নতুন পোস্টমাস্টার ভূতের ছেলে নামে পরিচিত গ্রামে। অন্যদিকে গ্রামেরই মেয়ে মঞ্জুরী হল এই গল্পের নায়িকা। এই দুজনের মধ্যে অনাবিল, মিষ্টি এক প্রেমের শুরু হয় ধীরে ধীরে.....

🔶️  এই গল্পে গ্রামের মানুষের আতিথিয়েতা এর পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি অনেক অল্পতেই যে তারা সন্তুষ্ট তার দেখাও মেলে। খুব সহজ সরল গ্রামবাসী অনেক বাস্তব জিনিস না মানতে পারলে যেমন গোঁসা করে তেমনি অজানা নতুন কিছু দেখলেই ভীত হয়ে পড়ে। এই জিনিসগুলোও সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। একে অপরকে সাহায্য করা যেমন আছে তেমনি আছে অনেক গভীর কোনও দূরদর্শিতা। এই গল্পে আছে কোনও দুর্বলতা জয় করার মানসিক দৃঢ়তা, কোনও স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রনা, কিংবা অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার কাহিনী।

🔰  এই ওয়েবসিরিজের মূল ভিত্তি হল দুর্দান্ত অভিনয়।অভিনয় প্রসঙ্গে কথা বলতে গেলে শুরুতেই বলে নিতে হবে গল্পে তিনজন প্রধান চরিত্র হল, আমাদের নায়ক, নায়িকা আর কাঞ্চন মল্লিক। 

🔰  কাঞ্চনবাবুকে সেই ছোট থেকে কেবল কমেডি চরিত্রেই দেখে এসেছি বিভিন্ন সিনেমায়। হইচই আসার পরে বিভিন্ন রকমের চরিত্রে ওর অভিনয় দেখছি। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কী মারাত্মক রকমের যে অভিনেতা তিনি তা প্রত্যেকটা কাজেই বুঝিয়ে চলেছেন। এখানেও তার অন্যথা হয়নি। আপনি তার মধ্যে হাসি পাবেন আবার সিরিয়াস কিছুও দেখতে পাবেন। 

🔰  গল্পের নায়ক, তথা পোস্টমাস্টারের চরিত্রে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়। এই ছেলেটিকেও অল্প কয়েক বছর দেখছি, মূলত হইচই এর মাধ্যমেই প্রথম পরিচয়। বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন, সে তানসেনের তানপুরাতে ললিত বা গোরাতে ড্রাইভার, কিংবা ইন্দুতে, একেনবাবুতে বা ব্যোমকেশে অজিত। এই গল্পটা মূলত তারই গল্প, সেই একা টেনেছে গল্পটাকে। আর শেষপর্যন্ত হয়তো বিপদসীমানাকেও অতিক্রম করতে পেরেছে। সুহোত্রের অভিনয় অনেক প্রাণখোলা, সহজ। অভিনয়টা ভিতর থেকেই আসে। এখানেও দুর্দান্ত কাজ করেছেন। 

🔰  দিতিপ্রিয়ার সিন খুব বেশি নেই। তবে যেটুকু আছে তাতে অভিনয় খুব ভালো। ওর ওয়েবসিরিজ বা সিনেমার জগতে পা রাখার পরে পরপর বেশ কয়েকটি ভালো কাজ দেখলাম। তবে দিতিপ্রিয়ার মেক আপের দিকে আর একটু নজর দেওয়ার দরকার ছিল, বিশেষত চুলে। এছাড়া অন্যান্য যেসব টুকটাক চরিত্রে যারা অভিনয় করেছেন তারাও যথাযথ।

🔷️  রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ডাকঘর হুবহু নকল না করলেও, এই সিরিজটি মোটামুটি একই পথ অনুসরণ করেছে। গল্পের মূল বিষয়গুলি অনেকটাই একই রকম। একটি গ্রামের প্রাণখোলা বাতাস, অনাবিল আনন্দ, হৃদয়ের স্পন্দন সবকিছুকেই বেশ ভালোভাবে তুলে ধরতে পেরেছে এই ডাকঘর ওয়েবসিরিজটি। এই সবকিছু মিলিয়ে সিরিজটি যথেষ্ট মজার এবং মর্মস্পর্শী।

⛔  রেটিং : ৪/৫

#বাংলা_ওয়েবসিরিজ

Comments

Post a Comment

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue