ইমপ্যাক্ট অব্ 'ইমপ্যাক্ট প্লেয়ার'🏏🏏🏏
শুরু হয়েছে আইপিএল। আইপিএল এর ১৬-তম সিজনে এসেছে বেশ কিছু নতুন নিয়ম। যেমন টসের পরে একাদশ ঘোষণা করা কিংবা এসেছে ওয়াইড বা নো-বলের জন্য রিভিউ নেওয়ার সুযোগ। তবে সবথেকে উল্লেখযোগ্য যেটি এসেছে তা হল 'ইমপ্যাক্ট (Impact) প্লেয়ার' এর অন্তর্ভুক্তি। একজন খেলোয়াড় ম্যাচ চলাকালীন যেকোনো একজন প্রথম একাদশের খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নামতে পারে। অনেকটা ফুটবলের সাবস্টিটিউশনের মতোই নিয়ম। অর্থাৎ যেকোনো খেলাতে বারোজন করে খেলতে পারবে।
এই ইমপ্যাক্ট প্লেয়ার এর নিয়ম নিয়েই আমি কিছু আলোচনা করবো। 🏏🏏
⚜ সবার আগে দেখা যাক 'ইমপ্যাক্ট প্লেয়ার' বিষয়টা কী ?
👉 ইমপ্যাক্ট প্লেয়ার অন্যান্য সাধারণ প্লেয়ার এর মতোই একজন প্লেয়ার। যিনি ইমপ্যাক্ট প্লেয়ার হবেন তিনি ব্যাট কিংবা বল উভয়ই করতে পারবেন। ম্যাচ চলাকালীন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কোনও দল তাদের প্রথম একাদশের অন্তর্ভুক্ত কোনও প্লেয়ার এর বদলে নতুন কোনও প্লেয়ার নামাতে পারে।
⚜ 'ইমপ্যাক্ট প্লেয়ার' ম্যাচের কখন ব্যবহার করতে পারা যাবে ?
👉 ইমপ্যাক্ট প্লেয়ারকে কোনও ম্যাচে তিনভাবে ব্যবহার করা যেতে পারে।
১. একজন ইমপ্যাক্ট প্লেয়ার কোনও ইনিংস শুরুর সময়, কোনও ওভারের শেষে, কোনও উইকেটের পতন ঘটলে অথবা কোনও ব্যাটসম্যান অবসৃত হলে নামতে পারবে।
২. যদি ইমপ্যাক্ট প্লেয়ার কোনও বোলার হয়ে থাকে তবে কোনও ওভারের উইকেটের পতনের পর যদি তিনি মাঠে অবতীর্ণ হন, তবে ওই ওভারের বাকি বল তিনি করতে পারবেন না। ওই ওভারের শেষের পর পরবর্তী ওভারের থেকে সে বোলিং করতে পারবে।
৩. যদি কোনও খেলোয়াড় আহত হন, তবে ইমপ্যাক্ট প্লেয়ার তাকে রিপ্লেস করতে পারে। সেক্ষেত্রে আর 'রিপ্লেসড প্লেয়ার' বিষয়টি আর খেলাতে ওই দলের জন্য থাকবে না।
⚜ কীভাবে সিলেক্ট করতে হবে 'ইমপ্যাক্ট প্লেয়ার'কে ?
👉 টসের সময় বা তারপরে প্রথম একাদশ ঘোষণার পাশাপাশি পাঁচজন করে সাবস্টিটিউট ঘোষণা করতে হবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ওই পাঁচজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। দলের অধিনায়ক তাকে বাছবেন এবং অন-ফিল্ড আম্পায়ারকে তার সিদ্ধান্তের কথা জানাবে।
👉 তবে ইমপ্যাক্ট প্লেয়ার এর অন্তর্ভুক্তিকরণ বাধ্যতামূলক নয়। কোনও দল চাইলে নাও ব্যবহার করতে পারে ইমপ্যাক্ট প্লেয়ারকে।
👉 কোনও ম্যাচ যদি দশ ওভারের কম হয় তবে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে না।
⚜ 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসাবে কাকে রাখতে পারে দলগুলি ?
👉 ইমপ্যাক্ট প্লেয়ার সিলেক্ট করার জন্য আগে সাবস্টিটিউট হিসাবে সাধারণত পাঁচজন প্লেয়ারকে বেছে নিতে হয়। এই পাঁচজন খেলোয়াড় বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় হয়। তবে এখানে বিদেশিদের অন্তর্ভুক্তিকরণও করা যাবে। সেক্ষেত্রে প্রথম একাদশে তিনজন বা তার কম সংখ্যক বিদেশি খেলোয়াড় রাখতে হবে। আইপিএলে অধিকাংশ দল এই ভুলটা করছে।
আইপিএলে অধিকাংশ দল তাদের পাঁচজন সাবস্টিটিউটের যে নাম ঘোষণা করছে তাতে ওই পাঁচজনের মধ্যে ভারতীয়দের পাশাপাশি বিদেশীদেরও রাখছে। এছাড়া ম্যাচে যে প্রথম একাদশ খেলছে, তাতেও চারজন করে বিদেশি খেলোয়াড় রাখছে। কিন্তু যখন ইমপ্যাক্ট প্লেয়ার এর অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন হচ্ছে তখন কেবলমাত্র ভারতীয়দের মধ্যে থেকেই নিতে হচ্ছে কাউকে। কেননা যদি কোনও বিদেশি খেলোয়ারকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে বাছা হয় তবে ওই ম্যাচে ওই দলের পক্ষ থেকে সর্বমোট পাঁচজন বিদেশি খেলে ফেলবে। যেটা আইপিএল এর নিয়মে পরে না। একটা খেলা চলাকালীন যেকোনো সময় কোনও দলে চারজন বিদেশিই থাকতে হবে। যদি কোনও বিদেশিকে বদল করা হয় তাও সেটা হবে না কারণ সেক্ষেত্রেও ওই দল ওই ম্যাচে সবমিলিয়ে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের সার্ভিস ভোগ করে ফেলবে। এই বিষয়টা বুঝতেই সমস্যা হচ্ছে অনেক দলের। ফলে সাবস্টিটিউট তালিকাতে তারা একজন বা দুজন করে বিদেশি খেলোয়াড়ের রাখছেন। এতে করে আরও ভারতীয় প্লেয়াররা বঞ্চিত হচ্ছেন মূল একাদশে থাকার সুযোগ থেকে। এই নিয়ে দলের ম্যানেজমেন্ট এর আরও পড়াশোনা করে কীভাবে সঠিকভাবে নিয়মকে ব্যবহার করা যেতে পারে সেদিকে লক্ষ্য করা উচিত। 🤞
🔰 অলরাউন্ডারদের উপর প্রভাব 🏏
🏏 ইমপ্যাক্ট প্লেয়ার আসায় সুবিধা হল বিভিন্ন দলের। এখন প্রতি দলই স্পেশালাইজড্ ব্যাটসম্যান অথবা বোলার খেলাতে পারবে। ব্যক্তিগতভাবে মনে হয় যে অলরাউন্ডারদের চাহিদা কিছুটা হলেও কমল এই সিদ্ধান্তে। বল হাতে কয়েক ওভারের এবং ব্যাট হাতে কিছু রান করা প্লেয়ারদের বদলে নির্দিষ্ট বোলার অথবা ব্যাটসম্যান নিয়ে সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে দলগুলি....
Fantastic Information
ReplyDeleteThank You
DeleteBahhh
ReplyDeleteThanks for your Support
Delete