বঙ্গঁ-রসনা (চন্দননগর) (Bongo Rosona)

চন্দননগরে বেড়াতে তো গেলাম, এবার খাওয়া-দাওয়ার ব্যবস্থাও তো দরকার। আগেরবার যখন গিয়েছিলাম, 'ভূতের রাজা দিল বর'-এ খেয়েছিলাম। এবারে ঠিক করেছিলাম অন্য কোথাও যাব, একান্তই যদি না পাই তবে আবার ভূতের রাজা তো আছেই। গঙ্গার উপর নির্মিত নতুন রেস্টুরেন্ট জলশ্রীর কথাও শুনেছি। এই নিয়েই ভাবছিলাম। চন্দননগর স্টেশন থেকে নেমে যাত্রাপথ শুরু করতেই একটু বাদে চোখে পড়ে যায় বঙ্গঁ-রসনার। গুগলে রিভিউ আর টোটোকাকার থেকে পরামর্শ নিয়ে বঙ্গঁ-রসনাতেই ভুঁড়িভোজ সাড়ার পরিকল্পনা করা হল। কেমন হল অভিজ্ঞতা সেইটাই এখানে বিস্তারিত বলার চেষ্টা করলাম….😃


📌 কীভাবে যাবেন?

চন্দননগর স্টেশন থেকে রাসবিহারী রোড ধরে মিনিট দশেকের হাঁটা পথ। টোটোও নিতে পারেন। ভাড়া দশ টাকা।

📌 গুগল ম্যাপ লোকেশন লিংক

👉 https://maps.app.goo.gl/M5Tp7BAsMQLzsDQX7


🔰 চন্দননগর স্টেশন থেকে রাসবিহারী রোড ধরে টোটো করে গেলাম আমাদের প্রথম গন্তব্য চার্চ রোডের পাশেই অভিনন্দন। এই টোটো করে যাওয়ার সময়ই আমার চোখে পড়ে যায় আমাদের দুপুরের ভুঁড়িভোজের ঠিকানা, বঙ্গঁ-রসনা। নন্দদুলাল জিউর মন্দির দেখার পর আমরা চারজনে চললাম সেই বঙ্গঁ-রসনাতেই। এর আগের নাম ছিল রয়্যাল বিরিয়ানি হোটেল বা ওইরকম কিছু, যা থেকে স্পষ্ট যে বিরিয়ানির জন্য এই রেস্টুরেন্ট বিখ্যাত।

🔰 রেস্টুরেন্ট ঢুকে আমরা দোতলায় চলে এলাম। অসাধারণ ডেকোরেশন আর ব্যাকগ্রাউন্ডে পুরোনো দিনের উত্তম কিংবা সৌমিত্রের অভিনীত সিনেমার গান। এই সব কিছু নিয়ে বেশ সুন্দর পরিবেশ।

🔰খাবার এর বিশাল মেনুকার্ড…. আর তার মধ্যে থেকেই বেছে নেওয়া হল আমাদের কাঙ্খিত আইটেমগুলি। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর চিকেন এর দুই রকম প্রিপারেশন।
আমি আর সৌমেনদা মটন বিরিয়ানি খেলাম, অন্যদিকে অপূর্বদা আর অর্ণবের চিকেন বিরিয়ানি। চিকেনের দুই রকম আইটেম এর মধ্যে ছিল, চিকেন টিককা মশালা এবং চিকেন বাটার মশালা। 



🔰 এবার আসা যাক কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণের বিষয়ে। খাবারের পরিমাণ নিয়ে কোনও কথা হবে না। চিনামাটির হাঁড়িতে করে বিরিয়ানি দিয়েছিল। যথেষ্ট পরিমাণ ছিল, যা তিনক্ষেপে আমাকে নিতে হয়েছে। চিকেন বাটার মশালার প্লেট চার পিস করে। কিন্তু পিস গুলো এতটাই প্রমাণ সাইজের যে ওগুলোকে হেসে খেলে প্রায় দ্বিগুণ পিস না বলা গেলেও দেড়গুণ তো বলা যাবেই। চিকেন টিককা মশালার প্লেটেও চারপিস করে মাংস আছে। তবে এগুলি আগের মত অত বড় সাইজের নয়। নর্ম্যাল সাইজের আর যেহেতু একটু আচার জাতীয় বিষয় আছে, তাই বেশ ঝালঝালে আইটেমটা, যা বিরিয়ানির সাথে মিশিয়ে খেতে যথেষ্ট ভালো লাগছে।



🔰 কোয়ালিটির বিষয়ে যদি দেখা যায়, বিরিয়ানির স্বাদ ঠিকঠাক। হালকা বিরিয়ানি, মশালা ব্যাপারটা নেই তাই শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়টাও নেই। অনেকটা রয়্যাল বিরিয়ানির ফ্লেভার আছে, তবে রয়্যাল এর মতো আলু দেয় না এরকম ব্যাপার নেই। বিরিয়ানিতে আলু আছে আর সেটাও ঠিকঠাক সাইজ আর স্বাদেরও বটে!

🔱চিকেন বাটার মশালাটা এদের রাঁধুনীর অসাধারণ হাতযশকে নির্দেশ করছে। এই আইটেমটা এতটাই ভালো করেছে যে এই লেখাটা লেখার সময়ও যেন মুখে লেগে রয়েছে। একটা বিশেষত্ব হল এই যে গ্রেভি জিনিসটাও বেশ ঠিকভাবে বানানো। এমন নয় যে পাতলা করে ফেলেছে। একটু ঘন, মশালা বিশিষ্ট যেটা বিরিয়ানির সঙ্গে খুব ভালো যায়। চিকেনের অন্য আইটেমটা হল টিককা মশালা। এর স্বাদ সম্পর্কে আগেই লিখেছি, তাই আর আলাদা করে আবার কিছু আর লিখছি না।


📛এইহল বঙ্গরসনাতে আমাদের উদরসেবা। সুন্দর পরিবেশ, খাবারের পরিমাণ যথাযথ, উত্তম স্বাদবিশিষ্ট, সবমিলিয়ে বঙ্গঁ-রসনা, তার অপরূপ রসনার দ্বারা সকলেরই মনে আনন্দের সঞ্চালন ঘটিয়েছে।




-----*-----*-----*-----*-----*-----


🅒 Pradipta Bandyopadhyay
02.08.2023

Comments

Post a Comment

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue