Is Neeraj Chopra the best athlete of India has ever produced ? / জ্যাভেলিন থ্রো-তে স্বর্ণপদক। তাহলে কী নীরজ চোপড়াই ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট !?

World Athletics Championships-এ ইতিহাস সৃষ্টি করল নীরজ চোপড়া। গতকাল হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত উনবিংশ-তম টুর্নামেন্টে পুরুষদের 'জ্যাভেলিন থ্রো' খেলাতে সোনা জেতেন নীরজ চোপড়া। এই টুর্নামেন্টে নীরজ ছিল প্রথম থেকেই সোনা জেতার অন্যতম দাবিদার। গত শুক্রবার কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল রাউন্ডে ওঠে নীরজ। নীরজ ছাড়াও বাকি এগারোজন প্রতিযোগীর মধ্যে আরো দুজন ছিলেন ভারতীয়। তারা হলেন ডি.পি. মনু এবং কিশোর জেনা।



📛 এদিন ফাইনালে প্রথম রাউন্ডে নীরজের করা থ্রো-টি বাতিল হয়। এগিয়ে যান ফিনল্যান্ডের ওলিভার হেল্যান্ডার। চেক্ প্রজাতন্ত্র, জার্মানি আর মিশরের প্রতিযোগীরা খুব ভালো থ্রো করে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসেই সব ছবি বদলে যায়। নীরজ থ্রো করেন ৮৮.১৭মি.। এছাড়া জার্মানি ও চেক্ প্রজাতন্ত্রের প্রতিযোগীরাও ভালো থ্রো করেন। কিন্তু নীরজকে টপকাতে পারেননি। 

📛 ফাইনাল মোট ছয় রাউন্ডে হয়। এরপর যদিও আরও চারবার নীরজ সুযোগ পেয়েছিল নিজের ছোঁড়া দূরত্বকে টপকে যাওয়ার। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ছোঁড়া দূরত্বই সবচেয়ে সেরা রয়ে যায়। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন পঞ্চম রাউন্ডে। ওই রাউন্ডে তার থ্রো অতিক্রম করে ৮৭.৭৩মি.।



🔰 অন্যদিকে পাকিস্তানের প্রতিযোগী ২৬ বছর বয়সী আরসাদ নাদিম তৃতীয় ও চতুর্থ রাউন্ডে দুর্দান্ত থ্রো করেন। তার তৃতীয় রাউন্ডের থ্রো-টিই সেরা হয় শেষপর্যন্ত। ৮৭.৮২মি. দূরত্ব অতিক্রম করে, আরসাদ নিজের দেশের জন্য রূপো নিশ্চিত করে। প্রসঙ্গত, গতবছর কমনওয়েলথ গেমস্-এ আরসাদ দক্ষিণ এশিয়ার ইতিহাসের প্রথম প্রতিযোগী হিসাবে জ্যাভেলিন থ্রো-তে ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করে আর ৯০.১৮ মিটার দূরত্ব ছুঁড়ে কমনওয়েলথ গেমস্ রেকর্ড করেছিলেন। ওই প্রতিযোগিতাতে নীরজ চোপড়া চোটের কারণে খেলেনি। চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী জেকুব প্রতি রাউন্ডেই গড়ে প্রায় একই দূরত্ব অতিক্রম করেন এবং পঞ্চম রাউন্ডে ৮৬.৬৭মি. তার সেরা নির্বাচিত হয়। তিনি ব্রোঞ্জ পান। ভারতের বাকি দুজন প্রতিযোগী কিশোর জেনা পঞ্চম স্থান (৮৪.৭৭মি.) ও ডি.পি. মনু ষষ্ঠ স্থান (৮৪.১৪মি.) অধিকার করেন।



👉 নীরজ চোপড়ার ব্যক্তিগত জীবন

🔆 নীরজ চোপড়া হরিয়ানার এক রোর পরিবারে জন্মগ্রহণ করে। বাড়িতে আছে দুই বোন এবং বাবা সতীশ কুমার একজন কৃষক। তারা মোট পাঁচ ভাইবোন। যাদের মধ্যে নীরজ সবচেয়ে বড়। নীরজ তার পড়াশুনা সম্পন্ন করেছেন চণ্ডিগড়ের দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ থেকে।ছোটবেলায় ক্রিকেট খেলার প্রতি শখ থাকলেও জ্যাভেলিনের প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে এবং পরবর্তীকালে স্পোর্টস অথরিটি অব্ ইণ্ডিয়ার অধীনে স্পোর্টস হোস্টেলে ভর্তি হয়ে যান।



👉 নীরজ কী সর্বকালের সেরা ভারতীয় অ্যাথলিট?

🔆 নীরজ চোপড়ার এই দুর্দান্ত সাফল্য প্রশ্ন তুলতে শুরু করেছে যে নীরজই কী ভারতের সর্বকালের সেরা অ্যাথলিট! এর উত্তর অবশ্যই নীরজের ধারাবাহিক সাফল্য।  জাতীয় পর্যায়ে প্রথম সারাবিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে নামেন ২০১৩ সালে এবং যুব অলিম্পিক কোয়ালিফিকেশনে প্রথম মেডেল হিসাবে রূপো জেতেন ২০১৪ সালে। এরপর আর খুব একটা ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন সামনে। ২০১৬ সালের দক্ষিণ এশিয়ান গেমস কিংবা IAAF World U20 Championships, সব জায়গাতেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। ২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা পান। ২০১৮ সালের কমনওয়েলথ গেমস্-এ সোনা পান আর অন্যদিকে ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভেঙে দেন। এরপর ২০১৮ সালেই এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন ও সোনা জেতেন দেশের হয়ে।

🔆 এরপরেই আসে সেই সন্ধিক্ষণ। নীরজ চোপড়া প্রথমবারের জন্য অলিম্পিকে অংশগ্রহণ করেন আর নিজের দ্বিতীয় চেষ্টায় ৮৭.৫৮মি. দূরত্ব থ্রো করে দেশের হয়ে ২০২১(২০২০) অলিম্পিকের সকল খেলা মিলিয়ে একমাত্র সোনা জেতেন। এই জয়ের ফলে নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে স্বর্ণপদক পান।



🔆অলিম্পিকের পর ফিনল্যান্ডের টুর্কুতে অনুষ্ঠিত হওয়া Paavo Nurmi Games এবং স্টোকহোম ডায়মন্ড লিগে রৌপো পদক পান নীরজ। ২০২২ সালে আমেরিকাতে অনুষ্ঠিত হওয়া World Athletics Championships-এ রূপো পান। এরপর লসেনে সোনা পেয়ে জুরিখে যোগ্যতা পান এবং সেখানেও সোনা জেতেন নীরজ। এইবছর ২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে সোনা পাওয়ার পর আবার অগস্টে নামেন World Athletics Championships-এ অংশগ্রহণ করতে। আর তারপর তো বাকিটা ইতিহাস। 



📌 এবার এই অসাধারণ ধারাবাহিক সাফল্যের পর যদি তাকে সর্বকালের সেরা ভারতীয় অ্যাথলিট বলা হয় তাহলে কী ভুল কিছু বলা হবে!? কাছাকাছি যদি দেখি দুজনের নাম আমার মাথায় আসছে। এক মিলখা সিং এবং অন্যজন পি. টি. উষা। এছাড়া আর কেউ নেই। যদি অলিম্পিক স্পোর্টস পার্সন ধরা হয় মেরি কম আসতে পারেন। আর তাই ভারতের অ্যাথলেটিক্স ইতিহাসে নীরজের এই ফলাফল যথেষ্ট ঈর্ষণীয়। তবে যে অ্যাথলিট ধারাবাহিকভাবে অলিম্পিক, বিশ্ব অ্যাথলেটিক্স, কমনওয়েলথ গেমস্, এশিয়ান গেমস্, ডায়মন্ড লিগ জিতেছে তাকে সেরার শিরোপা দিতে গেলে দুবার হয়তো ভাবার কারণ খুব একটা নেই।



👉 পদক তালিকা

🔆 একনজরে যদি দেখে নেওয়া যায়, নীরজের ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে বিশ্বের বিভিন্ন অ্যাথলেটিক্স টুর্নামেন্টের পদক। এছাড়াও অলিম্পিকের স্বর্ণপদকও তার দখলে। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রার পর তিনি দ্বিতীয় ভারতীয় যে সোনা জিতেছে। কিছু উল্লেখযোগ্য পদকের তালিকা নীচে দিলাম -

লিম্পিক

 

২০২২

সোনা

World Athletics Championships

২০২৩

সোনা

World Athletics Championships

২০২২

রূপো

ডায়মন্ড লিগ

২০২২

সোনা

এশিয়ান গেমস্

২০১৮

সোনা

কমনওয়েলথ গেমস্

২০১৮

সোনা

এশিয়ান চ্যাম্পিয়নশিপ

২০১৭

সোনা

দক্ষিণ এশিয়ান গেমস্

২০১৬

সোনা



🔰 নীরজ চোপড়ার ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪মি.। এটি সুইডেনের স্টোকহোমে অনুষ্ঠিত BAUHAUS-galan মিটে গতবছর (২০২২) তিনি অর্জন করেন। অর্থাৎ ৯০মি. এর গণ্ডি এখনও পেরোনো বাকি নীরজের। তবে আশা করা যায় শীঘ্রই সেইদিন আসতে চলেছে।



📌আগামী মাসে আসতে চলেছে এশিয়ান গেমস। চিনে অনুষ্ঠিত হতে চলেছে ১৯-তম এডিশনের এশিয়ান গেমস। খেলাগুলি চলবে ২৩শে সেপ্টেম্বর থেকে ৮-ই অক্টোবর পর্যন্ত। বিভিন্ন রকমের খেলা হবে এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে। নীরজের মাধ্যমে আর একটি সোনা হয়তো আবার আসতে চলেছে ভারতের ঝুলিতে…. বাকিটা তো সময় বলবে।



©️ প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায়
তারিখ : ২৮.০৮.২০২৩

Comments

Popular posts from this blog

'সুরাবর্দী অ্যাভিনিউ'-এর সুরাবর্দী কে ? || Suhrawardy Avenue

দার্জিলিং জমজমাট || Darjeeling Tour || Sittong, Mungpoo, Takdah, Tinchuley, Lamahatta || Mirik, Lepchajagat ||

কাকা-ভাইপো যা, মামা-ভাগ্নেও তাই !!! || সুরাবর্দী অ্যাভিনিউ || Suhrawardy Avenue